বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি : সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামী শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় পৌরসভার প্যানেল মেয়র- ২ নাছির উদ্দিনকে পৌরসভার দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ মেয়রের আর্থিক ও প্রশাসনিক যাবতীয় কার্যাদি পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর- ১ শাখার উপ-সচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্যানেল মেয়র- ২ নাছির উদ্দিন বরাবর পাঠানো হয়েছে (যার স্মারক নং- ৪৬.০০.০০০০.০৬৩.৩১.০০১.১৫-২৮১, তারিখ : ০৭-০৩-২০১৭ খ্রি. )। ওই চিঠির অনুলিপি সিরাজগঞ্জ জেলা প্রশাসক, শাহজাদপুর পৌরমেয়র, শাহজাদপুর পৌরসভার সচিব ও স্থানীয় সরকার বিভাগের প্রোগ্রামার বরাবর পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাছির উদ্দিন এ দায়িত্ব পালন করবেন মর্মে চিঠিতে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, প্রায় একমাস পূর্বে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র হালিমুল হক মিরু গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় পৌরসভার আর্থিক ও প্রশাসনিকসহ দৈনন্দিন কার্যক্রম নানা সমস্যা দেখা দেয়ায় পৌরবাসী নানা দুর্ভোগের শিকার হয়। স্থানীয় সরকর বিভাগ এ সিদ্ধান্ত নেয়ায় পৌরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...