সোমবার, ২৩ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে আজ মঙ্গলবার (০৭ জুলাই) পরিষদ চত্তরে ২৫০টি পরিবারের মাঝে সকালে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

অদ্য ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী, ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ও সহকারী শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান এবং ইউপি সদস্যগণ প্রমুখ।

বিতরণের এক পর্যায়ে ইউ'পি চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী বলেন, এ উপজেলার সর্ব নিম্নস্তরের খেটে খাওয়া মানুষের বসবাস পোতাজিয়া ইউনিয়নে। জনসংখ্যা অনুযায়ী খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কথা চিন্তা করে এ ইউনিয়নে বরাদ্দ কৃত ত্রাণের পরিমান বৃদ্ধি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট আমার আকুল আবেদন জরুরী বরাদ্দের পরিমান বৃদ্ধি করে সকলের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করে দিন।

তিনি আরও বলেন, যতদিন এই মহামারী থেকে মুক্তি না পাই ততদিন জনগণের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। সবাইকে সরকারের নির্দেশনা যথাযথ মেনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ঘরে থাকারও আহবান জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...