শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির : গত ২৪ ঘন্টায় শাহজাদপুর থানা পুলিশের চলমান বিশেষ মাদক বিরোধী অভিযানে ৭০ পুরিয়া হেরোইনসহ দুইজন হেরোইন ব্যবসায়ী, ৩২ পুরিয়া গাঁজাসহ ২ গাঁজা ব্যবসায়ী, ৫২ লিটার চোলাই মদসহ এক মদব্যবসায়ীসহ মোট ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এছাড়া ওয়ারেন্টভূক্ত অপর ৩ পলাতক আসামীসহ সর্বমোট ৮ আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ৫ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। শাহজাদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ও ওসি (তদন্ত) মনিরুল ইসলামের নির্দেশে গত বুধবার গভীর রাতে থানার এসআই ফারুক আজম, এএসআই আফজাল হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার শাকতোলা গ্রামের মৃত এমারত আলীর ছেলে মদ ব্যবসায়ী কেরামত আলীর (৫০) বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ৫২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় যার মূল্য প্রায় ৪২ হাজার টাকা। মদ ব্যবসায়ী কেরামতের বিরুদ্ধে থানায় আরও মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে, গত ১৭ জানুয়ারি বিকেলে থানার এসআই মো: বানী ইসলাইল, এএসআই কালাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার দ্বারিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত শহিদ ব্যপারীর ছেলে হেরোইন ব্যবসায়ী ফেলান (৩২) কে ৫০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করেছে। ধৃত ফেলানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে গতকাল বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে। একইদিন সকালে থানার এসআই কংকন বিশ্বাস, এসআই নুরুল হুদা, এএসআই আশুতোষ চন্দ্র সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার পারকোলা এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের তোরাপ শেখের ছেলে হেরোইন ও গাঁজা ব্যবসায়ী নজরুল ইসলাম শেখ (২৮) ও একই গ্রামের ওহাব মন্ডলের ছেলে হেরোইন ও গাঁজা ব্যবসায়ী রুবেল মন্ডলকে (২৫) ২০ পুরিয়া হেরোইন ও ১২ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার ভোররাতে থানার এসআই ইয়ামিন আলী, এএসআই ফিরোজ সুলতান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রতনকান্দি উত্তর পূর্ব পাড়ায় অভিযান চালিয়ে ওই গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে গাঁজা ব্যবসায়ী ঠান্ড মিয়া (২০) কে ২০ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরদিকে, থানার এসআই কমল কুমার দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ গোপিনাথপুর গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের মৃত সোনা উল্লাহর ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী নবু দোকান্দার (৫৫) কে গ্রেফতার করেছে। থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম, এএসআই ছাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌরসদরের দ্বারিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের ইউসুফ সরকারের মেয়ে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী রহিমা খাতুন ও একই গ্রামের ইউসুফ সরকারের স্ত্রী ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ময়না খাতুন (৪০) কে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

রাজনীতি

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

আসন্ন পৌর সভার নির্বাচনে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান পৌর মেয়র এম.বেলাল হোসেন। তিনি উল্লাপাড়া...