বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির, বুধবার, ১৬ জানুয়ারি- ২০১৯ খ্রিষ্টাব্দ : গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘মাসিক অপরাধ পর্যালোচনা’ শীর্ষক এক সভায় সিরাজগঞ্জ জেলার সকল থানা এলাকায় অপরাধ দমন, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ সার্বিক আইন শৃংখ্যলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কাজে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ শাহজাদপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আফজাল হোসেন সিরাজগঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বে চৌকস পুলিশ অফিসার এসআই আফজাল হোসেন ধামইরহাট থানায় এসআই হিসেবে কর্মরত থাকাবস্থায় স্থানীয় জনগণকে প্রত্যাশিত পুলিশী সেবা প্রদান ও সার্বিক আইন শৃংখ্যলা পরিস্থিতিতে বিশেষ অবদান রাখতে সক্ষম হওয়ায় ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছিলেন। এসআই আফজাল শাহজাদপুর থানায় যোগদানের পর থেকেও স্বকীয় মেধা, যোগ্যতা, দক্ষতাকে কাজে লাগিয়ে তার ওপর অর্পিত দায়িত্ব সুচারূরূপে সম্পন্ন করে আসছেন। প্রচার বিমূখ চৌকস পুলিশ অফিসার এসআই আফজালের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে এ সংক্রান্ত সংবাদ পত্র পত্রিকায় প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, 'সিরাজগঞ্জ পুলিশ সুপার জনাব টুটুল চক্রবর্তী, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফাহমিদা হক শেলী এবং বিশেষ করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ খাজা গোলাম কিবরিয়ার দিকনির্দেশনায় অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছি ও একই ভাবে ভবিষ্যতেও করে যাবো।' অপরদিকে, বাংলাদেশ পুলিশ বাহিনীর চৌকস অফিসার এসআই আফজালের কৃতীত্বপূর্ণ এ অর্জনে পুলিশ বাহিনীর পক্ষ থেকে ও ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...