রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
চলতি মাসের ৮ নভেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট থেকে যুগ্ন জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু খান শাহীন কনক। পদোন্নতি পাওয়ায় বর্তমান কর্মস্থল শাহজাদপুর চৌকি আদালতে আর থাকছেন না এই বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট। সবকিছু ঠিক থাকলে পদোন্নতি সুত্রে লালমনিরহাট ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে যোগদান করবেন চলতি মাসে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে শাহজাদপুর চৌকি আদালতে আজ রবিবার(১৫ নভেম্বর)শেষবারের মত এজলাস করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু খান শাহিন কনক। বিদায় উপলক্ষে আজ রোববার দুপুরে স্থানীয় শাহজাদপুর আইনজীবী সমিতি ভবনে ম্যাজিষ্ট্রেট আবু খান শাহীন কনকের এক বিদায় সংবর্ধনার আয়োজন করেন। এ্যাডঃ মতিয়ার রহমানের সঞ্চালনায় এ্যাডভোকেট মোঃ আব্দুস সাত্তার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি জজ কিশোর দত্ত, এ্যাডঃ মোঃ আনোয়ার হোসেন,আঃ হাই, শাহ জালাল মিয়া,আঃ আজিজ জেলহক কেএম রায়হান উদ্দিন, আঃ মালেকসহ অনেকে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যদানকালে আবু খান শাহিন কনক কর্মরত থাকাবস্থাকালের বিভিন্ন স্মৃতিচারণ ও সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতি ও আইনজীবী সমিতির সদস্যবৃন্দসহ আদালতের কর্মচারীবৃন্দ। উল্লেখ্য আবু খান শাহীন কনক ২০১৮ সালের ১৪ অক্টোবর শাহজাদপুর চৌকি আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছিলেন।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

শাহজাদপুর

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

পাবনায় নাশকতার আশঙ্কায় ২৫ জামায়াত-শিবির নেতা কর্মী আটক

পাবনায় নাশকতার আশঙ্কায় ২৫ জামায়াত-শিবির নেতা কর্মী আটক

আঃলীগ জামায়াতের মিছিল ॥ ভ্রাম্যমান আদালতে সাজা

...