শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের তাঁতসমৃদ্ধ শাহজাদপুরের কেন্দ্রিয় মহাশ্মশাণে ৫ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। আজ বুধবার থেকে মহাশ্মশানে ওই নামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। শাহজাদপুর মহাশ্মশাণ পরিচালনা কমিটি ৫ দিনব্যাপী আয়োজিত ওই অনুষ্ঠান সুষ্ঠু ও সুচারুরূপে সম্পন্ন করতে বিকেলে এক আলোচনা সভার আয়োজন করে। মহাশ্মশাণ পরিচালনা কমিটির সভাপতি মনোরঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার পোদ্দার , বিপ্লব কুমার সরকার, সাংবাদিক সাগর বসাক, জনার্দন বসাক, রতন বসাক, রামপদ বসাক, দুলাল বসাক, বাসুদেব দত্ত, চিত্তরঞ্জন সূত্রধর প্রমূখ। ওই মহানাম যজ্ঞানুষ্ঠানে দেশবরেণ্য কীর্ত্তনীয়া দল অংশ নেবেন। দেশ ও বিদেশ থেকে আগত ভক্তদের জন্য থাকা ও খাওয়ার বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে মহাশ্মশাণ কমিটি। আগামী শুক্র ও শনিবার লীলাকীর্ত্তনের মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী ওই মহানাম যজ্ঞানুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। ওই অনুষ্ঠান উপলক্ষে পুরো মহাশ্মশাণ এলাকায় আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।... সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
খেলাধুলা
শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল
জাতীয়
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
