শাহজাদপুর প্রতিনিধিঃ যমুনা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালী উপজেলার নদী তীরবর্তী ২০ কিলোমিটার এলাকায় ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। গত ১ সপ্তাহে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান, সেতু কালভার্ট সহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলিন হয়ে গেছে। ফলে এলাকাবাসী চরম ভাঙ্গন আতঙ্কে রয়েছে। চৌহালী উপজেলা সদরের খাষকাউলিয়া এলাকায় ভাঙ্গনের তান্ডব থেকে রক্ষা পেতে এলাকাবাসী বসত বাড়ি, জিনিসপত্র এবং বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কাগজ পত্র ও দোকানের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। এলাকাবাসী অভিযোগ করেন, ভাঙনরোধে পাউবো এখনও কোন কাজ শুরু না করায়। ভাঙ্গনের তান্ডব দিন দিন বেড়েই চলেছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, রোববার সকালে যমুনা নদীর ভাঙ্গন ও প্রবল স্রোতের ঘুর্নাবর্তে চৌহালী সদরে খাষকাউলিয়া ব্রাক অফিস মোড় সংলগ্ন ব্রিজটির দুপাশের সংযোগ সড়ক ১ঘন্টার ব্যবধানে নদীগর্ভে বিলীনসহ আশপাশের দেড় শতাধিক বসত বাড়ী নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এ ব্যাপারে পশু হাসপতালের অফিস সহকারী সাহাদত হোসেন ও এলাকার বাসিন্দা আব্দুল লতিফ জানান, এ ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে দেড় কোটি টাকা ব্যায়ে নির্মানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও ১ কোটি টাকা ব্যায়ে নির্মীত সরকারী পশু হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বলীন হয়ে যাবে। অপরদিকে শাহজাদপুর উপজেলার কৈজুরী ও জালালপুর ইউনিয়নের চিলাপাড়া থেকে ব্রাহ্মন গ্রাম পর্যন্ত ৪ কিলোমিটার এলাকায় যমুনা নদীর ভাঙ্গন তীব্র আকার ধারন করায় ৫টি গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়ে পরেছে। এখন এব্যাপারে কোন ব্যবস্থা না নেওয়াও এলাকাবাসি ভাঙ্গন আতংকে রয়েছে।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ ও চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, ভাঙনরোধে আপাতত সরকারী কোন বরাদ্দ নেই। তবে ভাঙনের তীব্রতা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ভাঙ্গন রোধে এলাকাবাসি পানি সম্পদ মন্ত্রীর হস্তক্ষেপ কামপনা করছেন।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
জাতীয়
ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
