বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, সোমবার, ৩ জুন -২০১৯ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর উপজেলা পরিষদ ও শাহজাদপুর পৌরসভার ২০১৯-২০২০ ইং অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে। শাহজাদপুর উপজেলা পরিষদ : বুধবার শাহজাদপুর উপজেলা পরিষদের ২০১৯-২০২০ ইং অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে। শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণা সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, পৌরসভার মেয়র (দায়িত্বপ্রাপ্ত) নাসির উদ্দিন, গালা ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, শিক্ষাবিদ এএম আব্দুল আজীজ প্রমূখ। সভায় ১ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। এর মধ্যে সরকারি আয় দেখানো হয়েছে ৮৭ লাখ ৪৪ হাজার টাকা ও স্থানীয় রাজস্ব আয় দেখানো হয়েছে ১ কোটি টাকা। শাহজাদপুর পৌরসভা : শাহজাদপুর পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের ৪৯ কোটি ৫২ লাখ ৭৭ হাজার ৯৮ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার বিকেলে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন পৌরসভার সচিব রফিকুল ইসলাম। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ৪ কোটি ৬৫ লাখ ৩২ হাজার ১৫০ টাকা এবং উন্নয়ন খাতে আয় ৪৪ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার ৯৪৮ টাকা সহ সর্বমোট আয় দেখানো হয়েছে ৪৯ কোটি ৫২ লাখ ৭৭ হাজার ৯৮ টাকা। অপরদিকে, রাজস্ব খাতে ব্যয় ৪ কোটি ৪০ লাখ ৮৪ হাজার ২৫০ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ৪৩ কোটি ৪৭ লাখ টাকা সহ মোট ব্যয় দেখানো হয়েছে ৪৭ কোটি ৮৭ লাখ ৮৪ হাজার ২৫০ টাকা। বাজেটে রাজস্ব খাত ও উন্নয়ন খাতে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৪৮ টাকা। পৌরসভার মেয়র (দায়িত্বপ্রাপ্ত) নাসির উদ্দিন জানান,‘ বাজেটে নতুন কোন করারোপ করা হয়নি। বাজেট সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, শিক্ষাবিদ এএম আব্দুল আজীজ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেট সভা শেষে পৌরসভার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...