সোমবার, ২৩ মার্চ ২০২৬
নানা অনিয়ম দূর্ণীতির অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ইয়াছিন আলীকে শোকজ করা হয়েছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো.শামসুজ্জোহা তাকে শোকজ করেন। গত ২৭ মে তাকে শোকজ করা হয়। ইতোমধ্যেই তিনি এ কারণ দর্শানো নোটিশের (শোকজ) জবাব দিয়েছেন। কিন্তু তিনি হোম কোয়ারেন্টাইনে থাকায় তার বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ দর্শানো নোটিশ থেকে জানা যায়, শাহজাদপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ইয়াছিন আলী ২০১৮ সালের ১ এপ্রিলে যোগদানের পর থেকে নিজের খেয়াল খুশিমত কাজ করে থাকেন। এ ছাড়া কতিপয় দূর্ণীতিবাজ চেয়ারম্যান ও সরকারি চাল ক্রয়ের ডিলারদের নিয়ে একটি সিন্ডিকেট তৈরী করেছেন। ফলে শাহজাদপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ অফিস এ সব দূর্ণীতিবাজদের আখড়ায় পরিণত হয়েছে। সম্প্রতি করোনার কারণে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০টাকা কেজি দরের চালের সুবিধাভোগীর তালিকায় নানা অসঙ্গতি ও দূর্ণীতি পরিলক্ষিত হয়। এ ছাড়া কৈজুরি ইউনিয়নের ডিলার আলাউদ্দি, এ চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে গোপনে মজুদ কালে পুলিশের হাতে আটক, হাবিবুল্লাহ্ নগর ইউনিয়নের এক ডিলারের চাল বিতরণে অসঙ্গতি ও গাড়াদহ ইউনিয়নের একাধিক ডিলার, তার আত্মীয় স্বজন ও ধর্ণাঢ্য ব্যক্তির নামে এ চালের কার্ড থাকায় সরকারি নির্দেশ অনুযায়ী শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা উপজেলার ১৩টি ইউনিয়নের ২৬ জন ডিলারের সুবিধাভোগীর তালিকা হালনাগাদ করার জন্য একাধিকবার লিখিত ও মৌখিক নির্দেশ দেন। কিন্তু তিনি তার এ নির্দেশ অমান্য করে তালিকা হালনাগাদ করেননি। এ ছাড়া তার সাথে কোন পরামর্শ না করেই তিনি ১৩টি ইউনিয়নে নতুন করে আরো ২৬ জনকে ডিলার নিয়োগ দিয়ে তাদের চাল বিতরণের ডি,ও প্রদান করেন। জানা গেছে, এসব ডিলারের অধিকাংশরই নিজস্ব কোন ঘর নেই। এদের ডিলারির পূর্ব কোন অভিজ্ঞতাও নেই। সম্পূর্ণ দলীয় বিবেচনায় ও উৎকোচের বিনিময়ে ম্যানেজ হয়ে তাদের নিয়োগ করা হয়েছে। এ সব বিষয়ে অভিযোগ এনে তার বিরুদ্ধে এই শোকজ করা হয়। এ কারণ দর্শানো নোটিশের (শোকজ) অনুলিপি কপি সদয় অবিগতির জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা খাদ্যনিয়ন্ত্রক বরাবর প্রেরণও করা হয়। ইতোমধ্যেই তিনি এ  কারণ দর্শানো নোটিশের (শোকজ) জবাব দিয়েছেন। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা অফিসার শাহ মো.শামসুজ্জোহা বলেন, উল্লেখিত বিষয়ের কারণে তাকে (শোকজ) কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। তিনি একটি লিখিত জবাব দিয়েছেন। এ জবাব সন্তোসজনক না হলেও তিনি গত ৩ দিন ধরে কোয়ারেন্টাইনে রয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তার কোয়ারেন্টাইন শেষ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শাহজাদপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো.ইয়াছিন আলী কারণ দর্শানো নোটিশের (শোকজের) বিষয় স্বীকার করে বলেন, নতুন ডিলার নিয়োগে কোন অনিয়ম দূর্ণীতি হয়নি। উৎকোচের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আরো বলেন, সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ ভাবে তালিকা সংশোধন সম্ভব হয়নি। যে সকল ক্ষেত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে তার দ্রুত ব্যবস্থা নিয়ে সংশোধন করা হয়েছে। এ ছাড়া এ সংশোধনের কাজ এখনও অব্যহত আছে। তথ্যসূত্রঃ দৈনিক আজকের জাহান

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...