নিহাল খান,শাহজাদপুর : সিরাজগঞ্জ এর শাহজাদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর গ্রুপ "Circle shahzadpur" ও এর ইভেন্ট "পাশে দাড়াই" এর উদ্দোগে শাহজাদপুরের অসহায়, ছিন্নমূল, হতদরিদ্র ও গরিবদুস্থ ১৬০ জন মানুষ এর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । গতকাল শুক্রবার সকাল ১০ টায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর শুভ উদ্ভোদন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল হক সহ বিশিষ্ট জনেরা । কয়েকজন যুবকের এই মহৎ উদ্দেগকে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ। তাদের প্রচেষ্টায় শীতার্ত মানুষ এর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ বিষয়ে Circle shahzadpur গ্রুপ এর সদস্যদের পক্ষ্য থেকে মূল উদ্দোক্তা রাজীব রাসেল জানান, শীত বস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্তদের কষ্ট লাঘব করাই আমাদের প্রয়াস। আমরা সারা বছরই অসহায়, গৃহহীন, হতদরিদ্র মানুষের পাশে থাকবো এবং হতদরিদ্র মানুষের যেকোন প্রয়োজনে তাদের সহযোগীতা করবো। তিনি আরও জানান ইতিমধ্যে আমরা জরুরী ভাবে রক্ত সংগ্রহ কর্মসূচী চালু করেছি এবং একজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর দায়িত্ব নিয়েছি।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
