বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামে দাম্পত্য কলহের জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ৮ মাসের শিশু বেলাল হোসেন মাহিমকে গলাকেটে হত্যা করেছে তার মা মোছা: মুক্তা পারভীন(২৫)। নিহত মাহিম ওই গ্রামের রডমিস্ত্রী আব্দুল্লাহ আল মানুনের একমাত্র ছেলে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতর লাশ উদ্ধার করে। এ ছাড়া পুলিশ এ ঘটনায় নিহত ফাহিমের মা মোছা: মুক্তা খাতুন(২৫) কে গ্রেপ্তার করেছে। এ ছাড়া নিহতর নানা মোহাম্মদ আলী ও নানি দুলু খাতুনকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনে। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়। এ বিষয়ে নিহতর দাদী পরীছন পারভীন ও চাচা আসাদুজ্জামান বলেন,এদিন সন্ধ্যায় ইফতার শেষে নিহতর বাবা আব্দুল্লাহ আল মামুন ধান কাটতে বাড়ি থেকে রওনা হয়। তারা তাকে এগিয়ে দিয়ে রাত সাড়ে ৯টার দিকে ফিরে এসে দেখেন ঘরের মেঝেতে নিহতর গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে আছে। এ সময় তার মুখ লাল টেপ দিয়ে আটকানো ও মা মুক্তা পলাতক রয়েছে। এ বিষয়ে নিহতর অপর এক চাচা আমিরুল ইসলাম বলেন, ৩ বছর আগে ছোট মহারাজপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মুক্তা পারভীনকে মালয়েশিয়া থেকে ফিরে বিয়ে করে। দাম্পত্য কলহের কারণে মুক্তা এ স্বামীর সাথে সংসার করতে রাজি না হওয়ায় উভয় পরিবারের সম্মতিতে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। কিছুদিন পর মুক্তার অন্তঃস্বত্বার বিষয়টি টের পায়। তখন উভয় পক্ষের সম্মতিতে তারা বিবাহ বিচ্ছেদ বাতিল করে সংসার শুরু করে। ৮ মাস আগে ফাহিমের জন্ম হয়। মুক্তা মাঝে মধ্যেই বাবার বাড়ি গিয়ে আর শশুর বাড়ি আসতে চায় না। অনেক দেন দরবার করে আনতে হয়। মামুন পেশায় রডমিস্ত্রী। বাগেরহাট এলাকায় নির্মাণাধিন একটি পাওয়ার প্লান্টে রডমিস্ত্রীর কাজ করে। করোনার কারণে কাজ বন্ধ থাকায় ২৩ দিন আগে সে বাড়িতে আসে। বাড়িতে বেকার বসে না থেকে সে মঙ্গলবার রাতে তাড়াশ এলাকায় ধান কাটতে রওনা দেয়। এ সময় তার মা,বাবা ও বোন তাকে এগিয়ে দিতে গেলে বাড়ি জনশুন্য হয়ে পড়ার সুযোগে আমকাটা ছুরি দিয়ে গলা কেটে নিজের একমাত্র সন্তানকে হত্যার পর বাড়ি ছেড়ে পালিয়ে বাবার বাড়ি গিয়ে আতœগোপন করে। বিষয়টি পুলিশ বুধতে পেরে ছোট মহারাজপুর গ্রাম থেকে মুক্তার বাবা মোহাম্মদ আলী ও মা দুলু খাতুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরিস্থিতি বেগতিক দেখে বুধবার ভোর রাতে মুক্তার এক চাচা তাকে পুলিশে সোপর্দ করে। তিনি আরো বলেন,পুলিশ ঘটনাস্থল থেকে এ হত্যায় ব্যবহৃত রক্তমাখা একটি আমকাটা ছুরি উদ্ধার করেছে। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন,এ ঘটনায় নিহত ফাহিমের বাবা আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে নিহতর মা মুক্তা পারভীনকে একমাত্র আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি আরো বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাবাসে নিহতর মা মুক্তা পারভীন এ হত্যার দায় স্বীকার করেছেন। বুধবার সকালে নিহতর লাশ ময়না তদন্তর জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ দিন দুপুরে আদালতের মাধ্যমে ঘাতক মাকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যেও সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...