শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ফারুক হাসান কাহার : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যুগনীদহ গ্রামে নয়নতারা (২০) নামের ৮ মাসের অন্ত:স্বত্বা গৃহবধুকে তার পাষন্ড স্বামী, শ্বশুর ও শ্বাশুরী নির্মমভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের স্বজনেরা অভিযোগে জানান, 'নয়ন তারাকে তার পাষন্ড স্বামী রাকিব (২৫) ও শ্বশুর-শ্বাশুরী নির্মমভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরে ওড়না দিয়ে পেচিয়ে ঝুলিয়ে রেখে এটিকে আত্মহত্যা বলে প্রচার করে। এ ঘটনার পর থেকে নয়ন তারার স্বামী রাকিব শ্বশুর-শ্বাশুরী বাড়িঘর ফেলে পালিয়ে যাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে তারা লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখে এটি হত্যা বলে নিশ্চিত হয়ে থানায় অভিযোগ দাখিল করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,শাহজাদপুর উপজেলার খারুয়াজোংলা গ্রামের মালেক বিশ্বাসের মেয়ে নয়ন তারার (২০) দেড় বছর আগে একই উপজেলার যুগনীদহ গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ রাকিবের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নয়ন তারার স্বামী,শ্বশুর-শ্বাশুরী নানাভাবে তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলো। নয়ন তারার স্বামী রাকিব এলাকায় চিহ্নিত মাদক সেবনকারি হিসেবে পরিচিত। গতকাল (বুধবার) ভোরে বাপের বাড়ি থেকে নেশার টাকা এনে দেয়ার দাবীতে নয়নতারার উপর তার মাদকাসক্ত স্বামী রাকিব নির্মম ভাবে মারপিট করে নির্যাতন চালায়। এর এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে নিহতের ভাই মাসুদ বিশ্বাস দাবী করেন। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা শাহজাদপুর থানার এসআই মোঃ নূরুল হুদা জানান, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে নিহত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে নিহতের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।' এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

বাংলাদেশ

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও...

বেলকুচিতে লকডাউনের মধ্যে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে লকডাউনের মধ্যে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজন করা দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর ও ক...