বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : গতকাল রোববার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া ও পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের নির্দেশে থানার একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত দীর্ঘ ৭ বছরের পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে। শাহজাদপুর থানার ডিউটি অফিসার এসআই জুলহাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ পৌরসদরের শক্তিপুর পশ্চিমপাড়া মহল্লায় অভিযান চালান। এ সময় ওই মহল্লার আনছার প্রামানিকের ছেলে বিজ্ঞ আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত সানোয়ার হোসেন ও মৃত ইউনুস আলীর ছেলে হাশেম আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে ধান ক্ষেত দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেও অনেক কাঠখড়ি পুরিয়ে অবশেষে এএসআই সাইফুল তাদের ধাওয়া করে ধরে ফেলে। ধৃত দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামী সানোয়ার ও হাশেমের বিরুদ্ধে গত ২০১০ সালে দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালত সানোয়ারকে ৩ মাসের ও হাশেমকে ৮ মাসের কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। এর পর থেকে ওই দুই আসামী দীঘ ৭ বছর পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ফিরছিলো। আজ সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...