সোমবার, ২০ এপ্রিল ২০২৬
আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন শাহজাদপুর তাঁত শ্রমিক ইউনিয়ন ও জাতীয় শ্রমিক লীগ শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আল মাহমুদ। ইতিমধ্যেই ৭ নং ওয়ার্ড থেকে নিজেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষনা করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শাহজাদপুর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা দ্বারিয়াপুর, শক্তিপুর, নলুয়া নিয়ে শাহজাদপুর পৌরসভার ৭নং ওয়ার্ড গঠিত। জানা গেছে, গত ২০০০ সাল থেকে শাহজাদপুর তাঁত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে আজ অবধি দায়িত্বপালন করছেন শ্রমিক নেতা আল মাহমুদ। এছাড়া তিনি শাহজাদপুর পোল্ট্রি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। গত প্রায় ৮/৯ মাস আগে জাতীয় শ্রমিক লীগ শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন আল মাহমুদ। তিনি শাহজাদপুর পৌরসভার গুরুত্বপূর্ণ ৭নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে ৭নং ওয়ার্ডক অত্যাধুনিক ডিজিটাল ওয়ার্ডে রূপান্তরিত করতে চান এবং পৌরবাসীর সব ধরনের সেবা প্রদান কার্যক্রমও নিশ্চিত করতে চান। এ জন্য তিনি সকলের দোয়া ভালোবাসা ও সহযোগীতা কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।