শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা পুলিশের আলাদা আলাদা অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী ও ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ মার্চ) গ্রেফতারকৃত আসামিদের শাহজাদপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, শুক্রবার (১২ মার্চ) শাহজাদপুর থানার এএসআই মেহেদী হাসান গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টায় উপজেলার কৈজুরী ইউনিয়নের হাট পাচিলে অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহীদ মোল্লা (৫৫) কে গ্রেফতার করেন। শহীদ মোল্লা হাট পাচিল গ্রামের মৃত আফাই মোল্লার ছেলে। অপরদিকে, শাহজাদপুর থানার এসআই এসলাম আলী ও এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে শাহজাদপুর বিসিক বাসষ্ট্যান্ড থেকে মাদক ব্যবসায়ী মনা তালুকদার (৩৮) ও নাঈম ইসলাম (২৬) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নিষিদ্ধ হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মনা তালকদার উল্লাপাড়ার ঝিকিরা উত্তর পাড়ার আমিরুল ইসলামের ছেলে ও নাঈম ইসলাম দ্বারিয়াপুর উত্তরপাড়ার মৃত আ: হামিদ এপি’র ছেলে। অন্য আরেকটি অভিযানে উপজেলার ভেড়াকোলা পূর্বপাড়ায় অভিযান চালিয়ে সাইদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ধৃত সাইদুল ভেড়াকোলা গাইনপাড়ার মো: ইদ্রিস আলীর ছেলে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, আটক মাদক বিক্রেতাদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আটককৃতদের শাহজাদপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”