সোমবার, ২০ এপ্রিল ২০২৬
মোঃ মুমীদুজ্জামান জাহানঃ শাহজাদপুর উপজেলার ১৩ ইউনিয়নে চলতি অর্থ বছরে প্রায় ৪ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ৪৭ টি উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ সব প্রকল্পের মধ্যে রয়েছে ৩৯ টি গ্রামীণ কাঁচা রাস্তা নির্মাণ ও ৮ টি স্কুল কলেজ মাদ্রাসা কবরস্থান ইউপি মাঠে মাটি ভরাটের কাজ। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী(ইজিপিপি) এর আওতায় ১ম পর্যায়ের এ কাজে ৫ হাজার ২১০ জন নারী-পুরুষ অংশ নিয়েছেন। এর মধ্যে ২ হাজার ৮৩৪ জন নারী ও ২ হাজার ৩৭৬ জন পুরুষ রয়েছেন। হতদরিদ্র আলতাব হোসেন, আফসার আলী, নজরুল ইসলাম, রমিছা খাতুন, মর্জিনা খাতুন, সমিরন বেগম, মাবিয়া খাতুন, রেখা পারভীন আমেনা বেগম জানান, এ কাজ পেয়ে তারা সংসারের অভাব মচনে এখন সহায়ক ভুমিকা রাখছেন। ফলে তাদের সংসারের অভাব দূর হয়েছে। তাই তারা এ কাজ পেয়ে অত্যন্ত খুশি বলে জানিয়েছেন তারা। গত ২৮ জানুয়ারী থেকে ৪০ দিনের জন্য শুরু হওয়া এ কাজ শেষ হলে শাহজাদপুর উপজেলার ১৩ টি ইউনিয়নের মোট ৪৭ টি গ্রামীণ অবকাঠামর ব্যাপক উন্নয়ন হবে বলে স্থানীয় প্রশাসন দাবী করেছেন। ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরদের নিয়ে প্রতিদিন এ কাজের অগ্রগতি তদারকি করছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী ও উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম। ফলে উপজেলা জুড়ে উন্নয়নকর্ম যজ্ঞ চলছে। এ তিন কর্মকর্তা জানান, এবার কঠোর ভাবে তদারকি করার ফলে শতভাগ কাজ সুষ্ঠ্য ভাবে সম্পন্ন হচ্ছে। এ বছর এ কাজে কোন অনিয়ম দূর্ণীতি হচ্ছে না। কোথাও কাজের মান নিম্নমানের হলে তা পূনঃরায় সে কাজ আদায় করে নেয়া হচ্ছে। এর পরেও কোথাও কোন অনিয়ম-দূর্ণীতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তারা জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...