নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে ইউপি সচিবদের ৩ দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) আয়োজিত ৩ দফা দাবিতে ২ দিন ব্যাপী এ কর্মবিরতি কর্মসূচি শাহজাদপুর উপজেলা পরিষদ চত্তরে শুরু করেছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলাকালে শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের সচিবগণ অবস্থান নিয়ে এ কর্মসূচি সফল করে তোলে। এ সময় তারা ৩ দফা দাবি আদায়ের লক্ষে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্তরে বিক্ষোভ প্রদর্শণ করে। এ সময় বক্তব্য রাখেন গালা ইউপি সচিব রেকাব আলী, খুকনী ইউপি সচিব হালিমুল সরকার, কায়েমপুর ইউপি সচিব নাঈমুল ইসলাম, জালালপুর ইউপি সচিব এসএমএ জিয়াউল হক, গাড়াদহ ইউপি সচিব হুমায়ুন কবির, পোতাজিয়া ইউপি সচিব আলামিন হোসেন, রূপবাটি ইউপি সচিব মহাব্বত হোসেন, পোরজনা ইউপি সচিব মনিরুজ্জামান, হাবিবুল্লাহনগর ইউপি সচিব আব্দুল হালিম, বেলতৈল ইউপি সচিব আজাদ হোসেন, কৈজুরি ইউপি সচিব ইউনুছ আলী, সোনাতনী ইউপি সচিব আব্দুল হালিম, নরিনা ইউপি সচিব আমিনুল ইসলাম। দাবিগুলি হল, ইউপি সচিবদের পদবী পরিবর্তন করে ১০ম গ্রেড স্কেলে কর্মকর্তার পদমর্যাদা প্রদান, শতভাগ বেতনভাতা ও সকল সুবিধাদী সরকারি কোষাগার থেকে প্রদান ও আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন প্রদান। বক্তারা বলেন, তাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তাই মানবিক বিবেচনার জন্য তারা প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
