শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : আজ সোমবার বিকেলে অপহরণের ৭ ঘন্টা পর কাওছার (১০) নামের অপহৃত ২য় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রকে দুর্গম চর এলাকা থেকে উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। অপহৃত শিশু কাওছার এনায়েতপুর থানার খোকসাবাড়ী পূর্বপাড়া মহল্লার হতদরিদ্র দিনমজুর উমেদ আলী মোল্লার ছেলে বলে জানা গেছে। এ ঘটনার সাথে জড়িত অপহরক হাসমতকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, এদিন সকালে এনায়েতপুর খোকসাবাড়ী পূর্বপাড়া নিজ বাড়ি থেকে শিশু কাওছার বেতিল নূরানী মাদরাসায় যাচ্ছিল। পথিমধ্যে একই গ্রামের বাজুমীর এর ছেলে অপহরক হাসমত (৩৫) ওই শিশুকে মাদরাসায় পৌছে দেয়ার কথা বলে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের দুর্গম চর এলাকায় নিয়ে যায়। বিষয়টি শাহজাদপুর থানা পুলিশকে অবহিত করা হলে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নির্দেশে থানার এসআই কংকন বিশ্বাস সঙ্গীয় পুলিশ ফোর্সসহ নরিনা দুর্গম চর এলাকায় পৌছে এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে অপহৃত শিশু কাওছারকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে । এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত শিশুকে তার পিতামাতার কাছে হস্তান্তর ও অপহরণকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এদিকে, অপহৃত শিশুর পিতা জানান, ‘গত ৩ বছরে ওই মাদরাসা থেকে ৬/৭ টি শিশু হারিয়ে যায়, যাদের খোঁজ এখনও মেলেনি।’ এ ব্যাপারে মাদরাসা কর্তৃপক্ষের ভাষ্য, ‘ইতিপূর্বে যেসব শিশু হারিয়ে গিয়েছিলো তাদের পাওয়া গেছে।’ এলাকাবাসী জানায়, ‘ হাসমত ইতিপূর্বে ওই মাদরাসা থেকে হারিয়ে যাওয়া শিশুদের অপহরণের সাথে জড়িত থাকতে পারে।’ এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...