রবিবার, ২৯ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিনিধি, ১২ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : অপহরণের ১০ দিন পর শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের দুই বছরের শিশুপুত্র আব্দুস ছালামের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০ টার দিকে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলীর নেতৃত্বে সিরাজগঞ্জের ডিবি পুলিশ ও শাহজাদপুর থানা পুলিশের একটি দল যৌথভাবে রায়পুর গ্রামে অভিযান চালিয়ে পাশের বাড়ির টয়লেটের স্লাবের ভিতর থেকে ওই শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রায়পুর গ্রামের আকছেদ আলীর ২ বছরের শিশুপুত্র আব্দুস ছালাম গত ২ আগষ্ট নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন তার ঘরের দরজার সামনে একাধিক চিরকুট পাওয়া যায়। এসব চিরকুটে অপহরণকারীরা শিশুটির মুক্তিপন হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। পরবর্তীতে আরেকটি চিরকুটে ৩ লাখ টাকা মুক্তিপনের বিনিময়ে শিশুটিকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় অপহরণকারীরা। এক পর্যায়ে গত ৬ আগষ্ট শিশুর পিতা থানায় একটি জিডি করলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদের সুত্র ধরে পুলিশ একই গ্রামের আমির চান নামে আরও এক ব্যক্তিকে আটক করে। পরে আমির চানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি মোতাবেক জেলা পুলিশ সুপারের নির্দেশে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ডিবি ও থানা পুলিশ আমির চানের অভিযান চালিয়ে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ব্যাপারে রোববার শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী ঘটনার সততা স্বীকার করে জানান, মুক্তিপনের আশায় আমির চান শিশুটিকে অপহরন করে তার নিজ ঘরে আটকে রাখে। মুক্তিপনের টাকা না পেয়ে ফুটফুটে শিশুটিকে নির্মমভাবে হত্যা কওে টয়লেটের স্লাবের ভিতর ফেলে দেয়। এ ব্যাপারে নিহত শিশুর মা আম্বিয়া খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিববিরা জানান, ঘাতক আমির চানকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য শাহজাদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। শিশুটির নির্মমভাবে হত্যার ঘটনায় গোটা শাহজাদপুরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

বিশ্বনেতারা কে কোন মোবাইল ব্যবহার করেন

আন্তর্জাতিক

বিশ্বনেতারা কে কোন মোবাইল ব্যবহার করেন

মেসি-নেইমারকে ছাড়িয়ে রোনালদো যেখানে সেরা

খেলাধুলা

মেসি-নেইমারকে ছাড়িয়ে রোনালদো যেখানে সেরা

বিশ্বব্যাপী করোনাভাইরাসে সব ধরনের খেলাধুলা বন্ধ। তবে বসে নেই খেলোয়াড়রা। সোশ্যাল মিডিয়ায় নানাভাবে ভক্তদের সঙ্গে আড্ড...

ফুটবলের সাফল্যে আঁখি পাচ্ছে ৫ শতক জমি

খেলাধুলা

ফুটবলের সাফল্যে আঁখি পাচ্ছে ৫ শতক জমি

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বুটজয়ী আঁখির পরিবারকে ৫ শতক জায়গা বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়...

শাহজাদপুরে ধানের শীষের প্রার্থী ড. এম এ মুহিত বিপুলভোটে এমপি নির্বাচিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে ধানের শীষের প্রার্থী ড. এম এ মুহিত বিপুলভোটে এমপি নির্বাচিত

মোঃ শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : ৬৭, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...