শনিবার, ২৮ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে ১০ টাকা কেজির চাউল পাচার করে কালোবাজারে বিক্রির ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ এ ঘটনায় সোনাতুনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়েজ উদ্দিনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে। জানা গেছে, উপজেলা দুর্গম যমুনার চরাঞ্চল সোনাতুনী ইউনিয়নের নির্বাচিত ডিলার মজিবর রহমান তার ভাই আয়েজ উদ্দিনকে দিয়ে এলাকায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজির চাল বিক্রি করাতো। এলাকাবাসী জানায়, হতদরিদ্রদের জন্য চাল আনলেও তার ভাই অবৈধভাবে কার্ডধারীদের না দিয়ে কালোবাজারে বিক্রি করে আসছিলো। এলাকার সাবেক মেম্বর শামসুল আলম জানান, গতকাল বৃহস্পতিবার সকালে ৩টি ঘোড়ার গাড়িতে ৪৮ বস্তা চাল শ্রীপুর গোডাউন থেকে বিক্রির উদ্দেশ্যে বড় চামতারা এলাকায় নিয়ে যাচ্ছিল। এমন সময় স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘোড়ার গাড়িসহ ১৬ বস্তা চাল আটক করলেও অবশিষ্ট ৩২ বস্তা জোড়পূর্বক পাচার করা হয়। বিষয়টি শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তার নির্দেশে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার সঙ্গীয় থানার এসআই ফারুক আজম, এএসআই আমজাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর হাতে আটক ১৬ বস্তা ও শ্রীপুর বাজারের আব্দুল কাদেরর ঔষধের দোকান থেকে আরও ৭ বস্তা চাল উদ্ধার করে। এ সময় শতশত এলাকাবাসী অভিযোগ করেন, ‘সরকারের গোডাউন থেকে চাল উত্তোলন করে তারা দীর্ঘদিন ধরে কালোবাজারে বিক্রি করে আসছে।’ শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) জানান, ‘ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতাভূক্ত হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজির চাল কালোবাজারে পাচারের ঘটনায় ডিলার মজিবর রহমান, তার ভাই আয়েজ উদ্দিন ও ডা. আব্দুল কাদেরের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইয়াছিন আলী বাদী হয়ে ফৌজদারী আইনে মামলা দায়ের করেছে। ’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৫ জনের মরদেহ উদ্ধার

দিনের বিশেষ নিউজ

শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৫ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে কাঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে বালুবোঝাই বাল্কহেডে যাত্রীবাহী স্পিডবোটের ধাক...

শাহজাদপুরে আলকোরআন প্রেমী হোসনেআরা ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা

ধর্ম

শাহজাদপুরে আলকোরআন প্রেমী হোসনেআরা ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আল কোর আন প্রেমী মহিয়সী নারী মোছাঃ হোসনে আরা ও শাহজাদপুরের জনদুর্ভোগ নিয়ে কাজ করায়...

যমুনার আগ্রাসনে বিলীন হলো মসজিদ

ধর্ম

যমুনার আগ্রাসনে বিলীন হলো মসজিদ

শত চেষ্টা করেও মসজিদটি রক্ষা করা গেল না। যমুনার তীব্র স্রোতে শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার...

আল-আকসা মসজিদ খুললে ইসরায়েল ও মুসলিম বিশ্বের উত্তেজনা কমবে: কুশনার

আন্তর্জাতিক

আল-আকসা মসজিদ খুললে ইসরায়েল ও মুসলিম বিশ্বের উত্তেজনা কমবে: কুশনার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যৈষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার বলেছেন, সকল মুসলিমের জন্য আল আকসা মসজিদে খুলে দিলে ম...

টিভিতে ক্রিকেট দেখে আফসোস হচ্ছে মুশফিকুরের

খেলাধুলা

টিভিতে ক্রিকেট দেখে আফসোস হচ্ছে মুশফিকুরের

আন্তর্জাতিক ক্রিকেটে অনেকগুলো মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মুশফিকুর। তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেট মিলে ৩৭৪ ম্যাচে ১১৮৬৯...