শাহজাদপুর প্রতিনিধি : আজ শুক্রবার সিরাজগঞ্জ জেলার তাঁতসমৃদ্ধ শাহজাদপুরে হেলিকপ্টারে চড়ে কনে গেলো বরের বাড়ি। এ উপলক্ষে বিকেলে ঢাকা থেকে শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ভাড়ায় চালিত একটি হেলিকপ্টার অবতরণ করে। উৎসূক জনতা বর ও কনে সমেত ওই হেলিকপ্টারটি একনজর দেখার জন্য মাঠে ভীড় জমায়। পরে বরসমেত কনে ওই হেলিকপ্টারে চড়ে চলে যায় শ্বশুড়বাড়ি। জানা গেছে, শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া গ্রামের বিএনপি দলীয় সাবেক সাংসদ কামরুদ্দিন এহিয়া খান মজলিশ সরোয়ারের ভাই মেজবাহ উদ্দিন খান মজলিশ সরোয়ারের তনয়া তাসলিম খান মজলিশ সিমির সাথে কিছুদিন পূর্বে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি মহল্লার দক্ষিণ আফ্রিকা প্রবাসী হাজী রুহুল আমিনের ছেলে আব্দুল্লাহ আল-আমিন বাবুর বিয়ে হয়। আজ শুক্রবার ওই বিয়ের আনুষ্ঠানিকতার দিন ধার্য ছিলো। বর আব্দুল্লাহ আল-আমিন বাবু তার নববধুকে নিজ বাড়িতে নিয়ে যাবার জন্য বেলা ৩ টার দিকে তার বাসভবন রেশমবাড়ি থেকে হেলিকপ্টারযোগে শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে কনের বাড়িতে ভোজ শেষে কনে সিমিকে সাথে নিয়ে হেলিকপ্টারযোগে তার নিজ বাড়ি রেশমবাড়িতে নিয়ে যান। এদিকে, হেলিকপ্টারে বিয়ের আনুষ্ঠানিকতা একনজর দেখার জন্য শতশত উৎসূক জনতা হাইস্কুল মাঠে ভীড় জমায়। ওই ভীড় সামলাতে স্থানীয় আইন শৃংখ্যলা বাহিনীর সদস্যদের বেশ বেগ পোহাতে হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
অপরাধ
শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ
