শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক, শনিবার, ৪ আগষ্ট- ২০১৮ খ্রিষ্টাব্দ : সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা'র হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে শাহজাদপুর স্বেচ্ছাসেবক লীগে নেতৃত্ব প্রদানের মাধ্যমে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ়, গতিশীল ও যুগোপযোগী করতে চান আসন্ন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ সন্মেলনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আজিজুল হক (শিমুল)। মুজিবীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি, বীরমুক্তিযোদ্ধা মরহুম রহমত উল্লাহ সরকারের অাদর্শে অণুপ্রাণিত হয়ে গত ১৯৯৩ সালে শাহজাদপুর পৌরসদরের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হবার মাধ্যমে শিমুলের ছাত্র রাজনীতির শুভ সূচনা ঘটে। ওই বছরেই তিনি শাহজাদপুর পৌর ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। গত ১৯৯৪ সালে এসএসসি পরীক্ষায় পাশ করে শিমুল শাহজাদপুর সরকারি কলেজে ভর্তি হয়ে সক্রিয় ছাত্রলীগ কর্মী হিসেবে ছাত্র রাজনীতি অাত্মনিয়োগ করেন। গত ১৯৯৬/৯৭ শিক্ষাবর্ষে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত রহিম- পলাশ পূর্ণ প্যানেলকে জয়ী করতে বিশেষ সাহসী ভূমিকা পালন করায় স্থানীয় ছাত্র রাজনীতিতে তার ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তিনি ধাপে ধাপে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের ১নং সদস্য, উপজেলা ছাত্রলীগের সন্মানিত সদস্য, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে তার অপর অর্পিত দায়িত্ব সফলতার সাথে পালন করে ছাত্র রাজনীতিতে সফল ছাত্রনেতা হিসেবে সবার নিকট পরিচিত হয়ে ওঠেন। বিএনপি জামায়াত জোট সরকারের শাষনামলে রাজপথে আওয়ামী লীগ দলীয় বিভিন্ন কর্মসূচীতে প্রতিবাদী, লড়াকু ভূমিকা পালন করায় বার বার শিমুল রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। বিএনপি জামায়াত জোটের স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে শিমুলের কন্ঠ রোধ করতে তার বিরুদ্ধে ডজন ডজন রাজনৈতিক প্রতিহিংসার মিথ্যা মামলা দায়ের করা হয়। তার পরেও ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আওয়ামী লীগের সুসময়ে, চরম দুঃসময়ে দলীয় বিভিন্ন কর্মকান্ডে আদর্শ এক মুজিব সৈনিক হিসেবে রাজপথে সরব অগ্রণী ভূমিকা পালন করে আসছেন সাহসী, ত্যাগী, নির্যাতিত, নিঃষ্পেষিত সাবেক ওই সফল ছাত্রনেতা। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আসন্ন সন্মেলনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সাবেক সফল ছাত্রনেতা মোঃ আজিজুল হক শিমুল জানান, "শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আসন্ন সন্মেলনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে চলমান বাংলাদেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে, জননেত্রী শেখ হাসিনা'র হাতকে আরও শক্তিশালী করতে এবং আধুনিক, গতিশীল, যুগোপযোগী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠায় আত্মনিবেদিত মুজিব সৈনিক হিসেবে তিনি কাজ করে যাবেন। এ জন্য তিনি দলীয় নেতাকর্মী, সমর্থকসহ সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগীতা কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...