বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীর পরকিয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত সোনিয়া খাতুন আম্বিয়া (২২) তাড়াশ উপজেলার উপজেলাপাড়া গ্রামের শাহ আলম সরকারের মেয়ে ও শাহজাদপুর বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল মোল্লাপাড়া গ্রামের আবুল কালাম আকন্দ (৪০) এর স্ত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল মোল্লাপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতর পিতা শাহ আলম সরকার জানান, গত আট বছর আগে সৌদি ফেরত আবুল কালাম আকন্দর সাথে তার মেয়ে সোনিয়া খাতুন আম্বিয়ার বিয়ে হয়। তাদের ঘরে সোহান (৪) নামের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সে কোন কাজ কর্ম না করে ঘুরে বেড়ায়। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। সম্প্রতি সে পরকিয়ায় আসক্ত হয়ে পড়লে তাদের মধ্যে নতুন করে ঝগড়া বিবাদ শুরু হয়। ফলে সোনিয়াকে গত ১ মাস ধরে তার বাবা-মায়ের সাথে ফোনে কথা বলা ও বাবার বাড়িতে বেড়াতে যাওয়া বন্ধ করে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। এর এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে তাকে শ্বাসরোধে হত্যার পর এটাকে আত্মহত্যা বলে প্রচার করে। খবর পেয়ে নিহত সোনিয়ার বাবার বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে এলে স্বামী, শ্বশুর, শ্বাশুড়িসহ অন্যান্যরা বাড়িঘর ফেলে পালিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্তর জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া বলেন, ‘নিহত সোনিয়ার শ্বশুরবাড়ির লোকজন এটাকে আত্মহত্যা বলে দাবী করলেও সোনিয়ার বাবা-মা এটাকে পরিকল্পিত হত্যা দাবী করছে। তাই এটি হত্যা না আত্মহত্যা তা নির্ধারণে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...