বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ যুগান্তর স্বজন সমাবেশের ১৯ বছরে পর্দাপণ উপলক্ষে গতকাল রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক বর্ণীল আনন্দ আড্ডার আয়োজন করা হয়। উপজেলার পৌর এলাকার রূপপুর নতুনপাড়া সংলগ্ন করতোয়া নদীর বুকে জেগে ওঠা বিশাল সবুজ চরে অনুষ্ঠিত এ আনন্দ আড্ডায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট কবি, নাট্যকার ও সাংবাদিক মোঃ মুমীদুজ্জামান জাহান। বিশেষ অতিথি ছিলেন, কবি মমতাজ উদ্দিন শেখ ও তাকিবুন্নাহার তাকি। এ অনুষ্ঠানে স্বজন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, অর্ণব, বিজলী, মেঘলা, নূর মোহাম্মদ মেঘ, রিদোয়ান, আরিফুল ইসলাম আরিফ, রনি, সুমন, ফরিদ, রাকিব খান, হৃদয়, মাহি, আমিরুল ইসলাম, নয়ন, আরিফুল ইসলাম, সিজার, রহমত আলী, রানা, সুমন, কাওসার, আজমীর, শামীম, রাজ, বিপুল প্রমূখ। সকাল থেকে একে একে সবাই এসে জড়ো হয় রূপপুর নতুনপাড়া কাঠবাগান চত্বরে। এরপর রূপপুর মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এটি করতোয়া নদীর বুকে জেগে ওঠা সবুজ চরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আনন্দ উল্লাস আর কবিতা আড্ডা। পাশে কৃষক-কৃষাণীরা জমিতে ইরি-বোরোর চারা রোপনে ব্যস্ত। দূরে পাল তোলা নৌকায় নায়রী যাওয়ার অপরূপ দৃশ্য। রাখাল ছেলেরা তাদের গরু গুলোকে মাঠে ঘাস খাওয়ানোর পর নদীর জলে গোসল করিয়ে বাড়ি ফিরছে। গ্রাম বাংলার এই চিরচেনা ঐতিহ্যবাহী দৃশ্য অপলোকন করার মধ্য দিয়ে কবিতা আড্ডা বেশ জমে ওঠে। কখন যে সময় ফুরিয়ে বিকেল,আর বিকেল গড়িয়ে সন্ধ্যার গোধূলি শুরু হয় তা কেউ টেরও পায়নি। আজানের ধ্বনি কানে ভাসতেই ঘরে ফেরার তাগাদা বেড়ে যায়। আর এর মধ্য দিয়েই শেষ হয় যুগান্তর স্বজন সমাবেশের ১৯ বছরে পর্দাপণ উপলক্ষে শাহজাদপুরের স্বজনদের আনন্দ আড্ডা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...