বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ম.জাহান, নূর মোহাম্মদ মেঘ, তাকিবুন্নাহার তাকিঃ শাহজাদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বন্ধু দিবস। গত ৬ আগস্ট রোববার রোদেলা বিকেলে স্বজন বন্ধুদের উপস্থিতিতে উপজেলার পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন নৈস্বর্গীক সৌন্দর্য্যে ঘেরা জে,জে কল্যাণ ট্রাস্টের সবুজ বেন্টনির শাপলা ঝিল পাড়ের শান বাঁধানো ঘাটে এ বন্ধু দিবস পালিত হয়। শাহজাদপুরের জননন্দিত পাঠক সংগঠন যুগান্তর স্বজন সমাবেশ, বাংলাদেশ গ্রাম থিয়েটার সংগঠন পূরবী থিয়েটার ও শিশু সংগঠন ভোরহলো এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল, বন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতা, রবীন্দ্র পাঠচক্র, কবিতা আবৃত্তি, নৃত্য, গান, গল্প বলা, স্মৃতি চারণ, সংগঠনের জন্ম ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা ও পুরষ্কার বিতরণ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনের জন্ম ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন, বিশিষ্ট সাংবাদিক, কবি ও নাঠ্যকার ম.জাহান, কবি মমতাজ উদ্দিন শেখ, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, তাকিবুন্নাহার তাকি, শাহবাজখান সানি, নজরুল ইসলাম প্রমূখ। আহসান হাবিবের সঞ্চালনায় স্মৃতি কথায় অংশ নেন, মেহেদী হাসান হিমু, আলাউদ্দিন আল আজাদ, সালমান রহমান চঞ্চল, সুমাইয়া আক্তার স্বর্ণা হাসানুর ইসলাম অন্তর, নাজমূল ইসলাম ও বকুল হোসেন। গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন, ইমরান খান, হাবিব, ইমরান হোসাইন, আজাদ ও চঞ্চল। পাঠচক্র ও রচনা প্রতিযোগিতায় স্বজন বন্ধুদের মধ্যে অংশ গ্রহণ করেন, মিরাজ হোসাইন, এস,টি আশিক, আসিক হোসাইন, মাসুম বিল্লাহ,জায়েদ বিন ছাবিত, নূর মোহাম্মদ মেঘ, তুর্য্য, রিদি, দীপু, মোনতাজ আলী প্রমূখ। বন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতায় আশিক প্রথম, আলাউদ্দিন দ্বিতীয়, বকুল ও চঞ্চল যৌথ ভাবে তৃতীয় স্থান অধিকার করেন। সব শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

বেলকুচি

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খা...

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

জাতীয়

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেন দেশের ভাবমূর...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...