রবিবার, ২২ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া ঘোনাপাড়া গ্রামের মোহন মাস্টারের বাড়ির পাশে খালের উপর নির্মিত কংক্রিট সেতুর দু‘পাশের সংযোগ সড়ক না থাকায় গত ৩ বছর ধরে সেতুটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। এটি এখন এলাকাবাসির কোন কাজেই আসছেনা। ডায়া ঘোনাপাড়া গ্রামের আব্দুল মালেক, ফখরুল ইসলাম, মনজেল হোসেন, সুজন মিয়া, রজিনা খাতুন, খাদিজা খাতুন, শাহনাজ বেগম বলেন, গত ২০১৬-১৭ ইং অর্থ বছরে ৩৮ লাখ টাকা ব্যয়ে শাহজাদপুর উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ৪০ ফুট দৈর্ঘ্যরে এ সেতুটি নির্মাণ করেন। সেই থেকে গত ৩ বছরেও এ পরিত্যাক্ত সেতুটির দু‘পাশে কোন সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। সংযোগ সড়কের অভাবে সেতুটিতে উঠতে মই ব্যবহার করতে হয়। মই ছাড়া সেতুটিতে ওঠা যায় না। ফলে পরিত্যাক্ত সেতুটি এলাকাবাসি এখন গোবরের ঘোষি, ভেজা কাপড়, লেপ, তোষক, কাঁথা-বালিশ, চট, ছালা, পলিথিন কাগজ ও শিশুদের মূত্রের তেনা শুকানোর কাজে ব্যবহার করছেন। এ জন্য তারা সেতুটির উত্তর পাশে একটি কাঠের মই স্থাপন করে নিয়েছেন। এ মই দিয়ে উঠেই এলাকাবাসি তাদের এ প্রয়োজনীয় কাজগুলি প্রতিদিন সারছেন। অপর দিকে বর্ষায় নৌকায় ও শুষ্কমৌসুমে সেতুটির নিচ দিয়ে পথচারিদেও চলাচল করতে হচ্ছে। তারা জানায়, এতে তাদেও ধন চালের বোঝা, খইল ভুষির বস্তা মাথায় নিয়ে চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে। তাই তারা অবিলম্বে এ সেতুটির দু‘পাশের সংযোগ সড়ক নির্মাণের জোর দাবী জানান। এ ব্যাপারে হাবিবুল্লাহনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার বলেন, এলাকাবাসি মাটি না দেয়ার কারণে সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হয়নি। আগামী সেশনে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পর শ্রমিক দিয়ে সেতুটির সংযোগ সড়ক তৈরী করার পরিকল্পনা হেেত নেয়া হয়েছে। এতে কাজ না হলে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী বলেন, সরেজমিন পরিদর্শন করে অচিরেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)