বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, রোববার, ২রা সেপ্টেম্বর ২০১৮ খ্রিস্টাব্দ: শাহজাদপুর পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর নুরুল ইসলাম বলেছেন,‘জঙ্গিবাদ, বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক, অপসংস্কৃতি, কুসংস্কার, সন্ত্রাসী কর্মকান্ড রোধে সমাজভুক্ত সকল পরিবারের সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে আরও সচেতন থাকতে হবে। এলাকায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও অপরাধ কর্মকান্ড ঘটলে বা ঘটার উপক্রম হতে নিলে তা জানা মাত্রই সমাজপতিদের অবগত করে সকল সদস্যদের সাথে নিয়ে যথাযথ ব্যবস্থায় তা প্রতিহত করার উদ্যোগ গ্রহণ করা হবে। সব ধরনের অপরাধ দূর করতে পারিবারিক ও সামাজিকভাবে গণসচেতনতা সৃষ্টির ওপর প্রত্যেকেরই অবস্থান থেকে অধিকতর গুরুত্বারোপ করতে হবে। কারণ, সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকবো। আর আমরা ভালো থাকলে দেশ ও জাতি এগিয়ে যাবে। এভাবে প্রতিটি সমাজ থেকে যদি ঘুণ দূরীভূত করা যায় তাহলে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চলমান বহুমুখী উন্নয়নমূলক কর্মপ্রচেষ্টা সফল হবে।’ গত শুক্রবার রাতে শাহজাদপুর পৌরসদরের রূপপুর উত্তর পাড়া (পুরাতন) মহল্লার আলহাজ্ব সানোয়ার হোসেনের বাসভবনে মহল্লার সমাজভুক্ত সকল সদস্যদের সমন্বয়ে সামাজিকভাবে গণসচেতনতা বৃদ্ধিমূলক সভা ও ঈদ পরবর্তী পূনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য গ্রাম প্রধান নূরুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেছেন। রূপপুর উত্তর (পুরাতন) সমাজের গ্রাম প্রধান মতিয়ার রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত ওই সচেতনতামূলক সভায় অন্যান্যের মধ্যে অালহাজ্ব সানোয়ার হোসেন, শাহীন, রফিকুল ইসলাম রফিকসহ সমাজের প্রধানবর্গ সমাজের সদস্যদের খোলমেলা যোগঅভিযোগ শুনে পরবর্তীতে আলোচনা সাপেক্ষে সমাধানের আশ্বাস দেন। উক্ত সভায় মহল্লার সমাজভুক্ত সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...