রবিবার, ২২ মার্চ ২০২৬
গত ২৪ ঘন্টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান ও ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথের নির্দেশনায় এএসআই মেহেদি সঙ্গীয় ফোর্সসহ ২ স্থানে অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামীসহ হত্যা ও ওয়ারেন্টভুক্ত অপর দুই আসামীকে গ্রেফতার করেছে। সোমবার তাদের সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মেহেদি সঙ্গীয় ফোর্সসহ সলঙ্গার হাটিকুমড়ুল এলাকায় অভিযান চালিয়ে উপজেলার জিগারবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে চেক জালিয়াতি মামলায় ২ বছরের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী সামছুল হক (৪৫) কে গ্রেফতার করে। অপরদিকে, রোববার সন্ধ্যায় এএসআই মেহেদির নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকার পারকোলা এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের আমির হোসেনের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী সোলেমান (৩২) ও জয়নাল (৩৫) কে গ্রেফতার করে। ধৃত সোলেমান ও জয়নাল চাঞ্চল্যকর আজগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। এ হত্যা মামলায় তারা জামিনে থাকলেও অপর একটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। গতকাল সোমবার ধৃত ৩ আসামীকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা

বুধবার (২০ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মামলার সকল তথ্য সাংবাদিকদের নিকট প্রেরণ করে এ তথ্য জানায় সিআইডি।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকের আত্মহত্যা

শাহজাদপুর

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকের আত্মহত্যা

পবিত্র ঈদুল আজহা'র আনন্দঘন দিনে ফজলে রাব্বি ওরফে চয়েনের আত্মহত্যার ঘটনায় পুরো ঘোষ শ্রীফলতলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছ...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...