শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার ৪র্থ বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ‘শিমুলের খুনিদের ফাঁসি চাই, দিতে হবে; শিমুল হত্যার বিচার দ্রæত সম্পন্ন করতে হবে’ এ শ্লোগানকে সামনে রেখে সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের ৪র্থ হত্যা বার্ষিকী উপলক্ষে বুধবার সকাল ১০ টায় শাহজাদপুর প্রেস ক্লাব চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। শাহজাদপুরের কর্মরত সকল সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বের হওয়া শোক র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত শোক পথসভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফি, সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম, প্রেস ক্লাব,শাহজাদপুর’র সভাপতি আতাউর রহমান পিন্টু, সাধারন সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন, সাংবাদিক আল-আমিন প্রমূখ। বক্তব্যে বক্তারা প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির কাছে শিমুল হত্যা মামলাটির বিচারকার্য দ্রæত সময়ের মধ্যে সম্পন্ন করার জোর দাবী জানান। শোক পথসভা শেষে শোক র‌্যালিটি পুনরায় সেখান থেকে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। এর আগে প্রয়াত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর প্রেস ক্লাব আয়োজিত দিনব্যাপী কর্মসূচীর মধ্যে সকালে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, সাংবাদিক শিমুলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। উল্লেখ্য, গত ২০১৭ সালের ২ ফেব্রæয়ারি বিকেলে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রæপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ও পরদিন ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় শিমুলের স্ত্রী শামছুন্নাহার বাদী হয়ে সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। এরপর থেকে নানা আইনী জটিলতার বেড়াজালে আবদ্ধ হয়ে আজও সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচারকার্য শুরু হয়নি। অবিলম্বে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার সুবিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের আত্মীয় স্বজন, সহকর্মীসহ এলাকার সচেতন মহল।  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”