শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক : অবশেষে ৩ মাস পর শাহজাদপুর প্রেস ক্লাবের অন্যতম সদস্য ও দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশীট প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে (৬.১০ মিনিট) শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ চার্জশীট দাখিল করেন বহুল আলোচিত এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম। পৌরসভার মেয়র হালিমুল হক মিরু, তার ভাই হাবিবুল হক মিন্টু সহ ৩৮ জনকে অভিযুক্ত করে এ চার্জশীট দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম চার্জশীট দাখিল করার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত শেষে পৌর মেয়র হালিমুল হক মিরু সহ মামলার এজাহারভূক্ত এবং ভিডিও ফুটেজে শনাক্ত হওয়া মোট ৩৮ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করা হয়েছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া জানান , ‘অভিযুক্তদের মধ্যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে ও বাকিদের ২৪ জন পলাতক রয়েছে। তাদের গ্রেফতার পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’ জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি দুপুরে পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর ভাই হাফিজুল হক পিন্টু স্থানীয় সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে বাজার থেকে তুলে নিয়ে মেয়রের বাড়িতে আটকে রেখে অমানুষিক নির্যাতন করে তার দুই পা ও হাত ভেঙে দেয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগের কর্মী-সমর্থকরা বিকেল সাড়ে ৩ টার দিকে মিছিল নিয়ে পৌর মেয়রের মনিরামপুর মহল্লার বসত বাড়ির সামনে যায়। কর্তব্যরত পুলিশ মিছিলকারীদের হটিয়ে দেয়। এ সময় পুলিশের উপস্থিতিতে পৌর মেয়র হালিমুল হক মিরু, তার ভাই হাবিবুল হক মিন্টু সহ সশস্ত্র সন্ত্রাসীরা মেয়রের বাড়ি থেকে বের হয়ে মিছিলকারীদের ওপর গুলি বর্ষণ করে। এ সময় মেয়রের বাড়ির অদূরে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। একই দিন তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরদিন ৩ ফেব্রুয়ারি বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে দুপুরে শিমুল মারা যায়। এ ঘটনায় নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে পৌর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামী করে ১৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মিরুর লাইসেন্স করা শর্টগান ও ৪৩ রাউন্ড শর্টগানের গুলি জব্দ করে ব্যালেস্টিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠায়। ব্যালেস্টিক রিপোর্টে নিহত সাংবাদিক শিমুলের ময়না তদন্তের সময় মাথায় পাওয়া স্প্রিন্টারের (লেড বল) সাথে মেয়রের শর্টগানের গুলির স্প্রিন্টারের মিল রয়েছে মর্মে মতামত দিয়ে ওই রিপোর্ট আমলি আদালতে দাখিল করেন। পরবর্তীতে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় মেয়রের ভাই হাবিবুল হক মিন্টুর দেয়া তথ্যানুযায়ী পৌর মেয়র হালিমুল হক মিরুর মনিরামপুর মহল্লার বসত বাড়ি সংলগ্ন ডোবা থেকে পুলিশ একটি অবৈধ পাইপগান উদ্ধার করে। এদিকে তিন মাস পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট দেওয়ায় স্থানীয় গণমাধ্যম কর্মী, নিহতের স্বজনেরা সহ এলাকার সর্বস্তরের মানুষের উদ্বেগ ও উৎকন্ঠার সমাপ্তি ঘটার পাশাপাশি স্বস্তি ফিরে এসেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...