শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পাদক মরহুম আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার অন্যতম আসামী দুলাল হোসেনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহজাদপুর থানার পরির্দশক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, আজ বুধবার সকালে দুলালকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক হাসিবুল হক শুনানী শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পিপি এড. আবুল কাশেম জানান, গ্রেফতারকৃত দুলালকে ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত ২ মার্চ রাতে পাবনা জেলার ফরিদপুর উপজেলার মৃধাপাড়া থেকে আসামী দুলাল হোসেনকে গেফতার করা হয়। দুলাল শাহজাদপুর উপজেলার বাড়াবিল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে । সে সাংবাদিক শিমুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি বিকেলে শাহজাদপুর পৌরমেয়র মিরু ও তার সন্ত্রাসী বাহিনীর গুলিতে গুরুতর আহত হন সাংবাদিক শিমুল। পরদিন ৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...