বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী বলেছেন, মাদক বিক্রেতা, মাদক সেবী, মাদক সেবন এদের যেখানেই পাওয়া যাবে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আজ উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় ফাহমিদা হক শেলী আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে পূজার ২দিন আগে থেকে মাদকের বিরুদ্ধে একটি বিশেষ টিম কাজ করবে বলে তিনি জানান। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্পতির দেশ। বিশেষ করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা তার মধ্যে অন্যতম। ধর্ম যার যার, উৎসব সবার, উৎসবে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন। এ সময় তিনি পৌর এলাকাসহ উপজেলার হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের উদ্যেশ্যে দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম রাকিবুল হুদা, পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আসলাম হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুমার কুন্ডু, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কুমার বসাক, সাধারণ সম্পাদক উৎপল কুন্ডু, সাগর বসাক, অনিল ঘোষ, তপন সরকার, বাবলু দত্ত, শ্যামল দত্ত, মিলন কৃষ্ণ বসাক প্রমুখ। শেষে থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া ঘোষণা দেন, বিজয় দশমীর দিন শাহজাদপুর হাই স্কুল মাঠে প্রতিমা প্রদশনী অনুষ্ঠিত হবে। এ সময় তিনি শ্রেষ্ঠ প্রতিমার জন্য বিশাল পুরষ্কারের ঘোষণা দেন। উক্ত মতবিনিময় সভায় শাহজাদপুর পৌরসভা সহ উপজেলার ৮৮টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...