শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে পুলিশ ও এলিট ফোর্স র‌্যাব-১২ (সিরাজগঞ্জ) এর সদস্যদের পৃথক অভিযানে গাজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। আজ রোববার তাদের সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শাহজাদপুর থানার ডিউটি অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে এসআই তৈয়বসহ থানা পুলিশের একটি দল শনিবার রাতে উপজেলার সদামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোঃ মজিদ এর মুদী দোকানের সামনে কাচা রাস্তা সংলগ্ন এলাকা থেকে ৩'শ গ্রাম গাজাসহ শেলাচাপড়ী মহল্লার মৃত আইয়াল মোল্লার ছেলে গাজা ব্যবসায়ী আকিমুদ্দিনকে গ্রেফতার করে । অপরদিকে, শনিবার রাতে র‌্যাব-১২ (সিরাজগঞ্জ) এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর উপজেলার গাড়াদহ দক্ষিণপাড়া মহল্লার ইউনুস আলীর ছেলে ইয়াবা ব্যবসায়ী জাহিদুল (২৮) কে ১৮ পিছ ইয়াবাসহ এবং শক্তিপুর মহল্লার মৃত কালাম শেখের স্ত্রী ইয়াবা ব্যবসায়ী স্বরবানু (৪০) কে ১৬ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ধৃত ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ রোববার তাদের সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

আজ পবিত্র ঈদুল আজহা

ধর্ম

আজ পবিত্র ঈদুল আজহা

আজ শনিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ স...

ঈদের পরই আসছে প্রথম দেশীয় গাড়ি ‘বাংলা কার’

অর্থ-বাণিজ্য

ঈদের পরই আসছে প্রথম দেশীয় গাড়ি ‘বাংলা কার’

দেশের বাজারে দেশীয় ব্র্যান্ডের গাড়ি...

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ॥সমুদ্রের উচ্চতা বাড়বে ১০ ফুট!/গ্রীন ক্লাইমেট ফান্ড  (জিসিএফ) নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য

সম্পাদকীয়

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ॥সমুদ্রের উচ্চতা বাড়বে ১০ ফুট!/গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য

মশার দখলে শাহজাদপুর পৌর শহর

মশার দখলে শাহজাদপুর পৌর শহর

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য ১০ হাজার আবেদন, মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিরূপণে হাইকোর্টের রুল জারি।(পর্ব-৭)