বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব সংবাদদাতা: বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যে দিয়ে গতকাল শনিবার শাহজাদপুরে আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এদিন সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি চয়ন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ও কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস আলী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, আওয়ামীলীগ নেতা গোলাম মওলা আজম, পৌর মেয়র নাসির উদ্দিন, আমিরুল ইসলাম শাহু, যুবলীগ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ লিয়াকত, সাংগঠনিক সম্পাদক হারুন শেখ, যুবলীগ নেতা রাজিব শেখ, শরিফুল ইসলাম মনি, ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইসলাম শেখ, কামরুল হাসান হিরোক প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে