সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ষ্টাফ রিপোর্টারঃ আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাস্ট্যান্ড এলাকায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পথচারি শিশুসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে, মিশন(২২), বাবলু(৩০), সৌরভ(১৪), রনি(১৫), ঈমন(১৯), নাঈম(২০). মাসুদ(৩০), শাওন(২০), রতন(২৫), অজ্ঞাত পথ শিশু(৩) নাম পরিচয় জানা গেছে । এদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ ও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছুড়েছে। এক ঘন্টা ব্যাপি এ সংঘর্ষের সময় বিসিক বাস্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। আতংকে দোকান পাঠ ও বগুড়া নগরবাড়ী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে এদিন দুপুরে উভয় পক্ষই দেশীয় অস্ত্রস্বস্ত্র নিয়ে একে অপরের উপরে হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে যুবলীগ নেতা মিশনের মাথায় কোপ লাগে এবং নাঈমের বাম হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে বিসিক বাস্ট্যান্ড এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এব্যাপারে যুবলীগ নেতা রাজিব শেখ বলেন, তিনি ঘটনস্থলে উপস্থিত ছিলেন না। তার ছোট ভাই মিশনের সাথে দিনার গ্র“পের এসংঘর্ষ ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, দিনারের নিয়ন্ত্রনাধীন বিসিক এলাকায় হোটেল সুইট ড্রিমে মাদক সেবন ও অসামাজিক কর্মকান্ডের প্রতিবাদ করায় এ হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। অপরদিকে রাজিবের অভিযোগ অস্বীকার করে দিনার বলেন, ছাত্রী উত্তক্তের ঘটনার প্রতিবাদ করায় তার ছেলেদের উপরে মিশন গ্র“প হামলা চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১০ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। বিসিক বাস্ট্যান্ড এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আবারো যাতে সংঘর্ষের ঘটনা না ঘটে সেজন্য বিসিক বাস্ট্যান্ড এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। এ সংঘর্ষের ঘটনায় শাহজাদপুর শহরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

শাহজাদপুর

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়সহ ৪টি শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি...

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

বাংলাদেশ

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

যমজের সঙ্গে যমজের বিয়ের স্বপ্ন অনেকেই দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এল টাঙ্গাইল জেলার ভূঞাপুর থেকে। বিয়ে হয়েছে এই উপজ...