শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতাঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাহজাদপুরে যুগ্ম-জেলা ও দায়রা জজ আদালত স্থাপনের জন্য প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ২ জুন সরকারের পক্ষে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা। গত ৭ জুন মঙ্গলবার ‘বাংলাদেশ গেজেট’র অতিরিক্ত সংখ্যায় প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, ‘এস,আর ও নং ১৯১-আইন/২০১৬। Civil Courts Act, 1887 ( Act. No. XII of 1887 ) এর ংsection 14 এর ংঁsub-section (1) এ ক্ষমতাবলে সরকার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় একটি যুগ্ম-জেলা ও দায়রা জজ আদালত স্থাপন (fix) করিল এবং sub-section (1) এ প্রদত্ত ক্ষমতাবলে সমগ্র শাহজাদপুর উপজেলাকে উক্ত আদালতের স্থানীয় অধিক্ষেত্র হিসাবে নির্ধারণ করিল। ইহা অবিলম্বে কার্যকর হইবে।’ এ বিষয়ে গতকাল শুক্রবার শাহজাদপুর উপজেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এ্যাড. এস এ হামিদ লাভলু বলেন,‘ বিচার প্রক্রিয়াকে বিচারপ্রার্থী জনগণের দোড়গোড়ায় নিয়ে আসার সরকারি এ উদ্যোগকে স্বাগত জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহুরুল হকসহ সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
গেজেটটির লিংক নিম্নে দেয়া হলো
http://shahzadpursangbad.com/wp-content/uploads/2016/06/17289_25976.pdf"সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
সম্পাদকীয়
রাজনীতিতে উত্তরাধিকার প্রথা
সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
সিরাজগঞ্জ জেলার সংবাদ
কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...
