শাহজাদপুর প্রতিনিধি: আজ বৃহস্পতিবার শাহজাদপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হালিমুল হক মিরু (আওয়ামীলীগ), নজরুল ইসলাম (বিএনপি), রফিকুল ইসলাম (জাতীয় পার্টি), আব্দুর রহিম (স্বতন্ত্র), জয়নাল আবেদীন (স্বতন্ত্র), নূরুল হক (ইসলামী আন্দোলন)। শাহজাদপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ৩০ ডিসেম্বর শাহজাদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়পত্র বাছাই হবে ৫ ডিসেম্বর। প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৪ ডিসেম্বর দেওয়া হবে। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের সমর্থক ও প্রস্তাবকদের সাথে নিয়ে মনোনয়পত্র জমা দেন। জমাদনের পর তারা আনন্দ উল্লাস সহকারে এলাকায় ফিরে গিয়ে সমর্থক ও কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
সম্পাদকীয়
সময় এসেছে ফরমালিন ও ভেজালযুক্ত খাদ্যকে কঠোরভাবে ‘না’ বলার।
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট এর আওতায় উপ...
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
