বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির, শাহজাদপুর : আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে মিশন স্মৃতি সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ওই প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় দ্বারিয়াপুর বিবাহিত ফুটবল একাদশ ও দ্বারিয়াপুর অবিবাহিত ফুটবল একাদশ। উক্ত খেলায় দ্বারিয়াপুর বিবাহিত ফুটবল একাদশ ২-০ গোলে দ্বারিয়াপুর অবিবাহিত একাদশকে পরাজিত করে। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন স্কুল শিক্ষক আব্দুল হান্নান। দ্বারিয়াপুর বিবাহিত ফুটবল একাদশের ১১ নম্বর জার্সি পরিহিত স্ট্রাইকার খেলোয়ার আরিফ হোসাইন অসাধারণ ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করে একাই জয়সূচক ২ টি গোল করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়ে সেরা খেলেয়াড় নির্বাচিত হন। পরে, বিজয়ী দ্বারিয়াপুর বিবাহিত ফুটবল একাদশের দলনেতা মুহিত খান মুন্নার হাতে বিজয়ী ট্রফি ও বিজীত দলের দলনেতা সৌরভের হাতে যৌথভাবে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মিল্কভিটা'র ভাইস চেয়ারম্যান,  বিশেষ পিপি (নারী ও শিশু), জেলা আওয়ামী লীগের অন্যতম  শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, জননেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও অনুষ্ঠানের সভাপতি, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রাজীব শেখ। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও সভাপতি রাজীব শেখ বলেন," নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ্য ও স্বাভাবিক রাখে। সেইসাথে সুস্থ্য সুন্দর সমাজ গঠনেও বিশেষ অবদান রাখে। নিয়মিত খেলাধুলা করা খেলোয়াড়েরা সন্ত্রাস, মাদকসহ খারাপ কাজ থেকে বিরত থাকে। সুস্থ্য যুবসমাজ গঠনে যুবক খেলোয়াড়দের খেলাধুলার বিকাশে সব ধরনের সহযোগীতা প্রদান করা হবে।" শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত মিশন স্মৃতি সংসদের উক্ত প্রীতি ফুটবল ম্যাচটি স্থানীয় অসংখ্য ক্রীড়ামোতি দর্শক উপভোগ করেন। অপরদিকে, মিশন স্মৃতি সংসদেরর উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলার অায়োজন করা হবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যাক্ত করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাকিব থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুরোধ আকরাম খানের

খেলাধুলা

সাকিব থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুরোধ আকরাম খানের

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিটের (আকসু) নিষেধাজ্ঞার কারণে সাকিবের কাছ থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুর...