বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার, নিহত ৯ মাসের শিশু মাহমুদ ওরফে মাহিমের মা মুক্তা খাতুনের মুক্তি এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবীতে গতকাল সোমবার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের ছোট মহারাজপুর গ্রামে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। এদিন সকালে ছোট মহারাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শনপূর্বক মানববন্ধন কর্মসূচী পালনের মাধ্যমে এসব দাবী জানান। এ সময় এলাকাবাসী অভিযোগ করেন, ‘গত ২৮ এপ্রিল মঙ্গলবার রাতে একই ইউনিয়নের জোতপাড়া গ্রামে শিশু মাহমুদ ওরফে মাহিমের বাবা আব্দুল্লাহ, দাদা মকদম, দাদী পরিছন পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করে বিষয়টি ভিন্নখাতে প্রবাহের উদ্দেশ্যে শিশুর মা মুক্তা খাতুনের ওপর দোষ চাপিয়ে থানায় মিথ্যা মামলা করে। এ ঘটনার পর মুক্তা তার শিশুপুত্র হত্যার বিচার চাইতে থানায় আসলে পুলিশ তাকে গ্রেফতার করে জোরপূর্বক স্বীকারোক্তি নেয়। এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার, নিহতের নিদোর্ষ মা মুক্তার মুক্তি এবং মূলহোতা শিশুর বাবা আব্দুল্লাহ, দাদা মকদম, দাদী পরিছনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই’।  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...