সোমবার, ২৩ মার্চ ২০২৬
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মহান শিক্ষিক সুমনা আক্তার শিমু আলোকবর্তিকা সংগঠনের ব্যনারে মানবতার দেওয়াল নামের ব্যতিক্রমী ও সেবামূলক একটি পট উন্মোচন করে জনকল্যাণ করে চলেছেন। তার এ মহত উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। জানা গেছে, গত বছরের আদলে এবারও নতুন উদ্যোমে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের সামনে দেয়ালের সাথে হ্যাঙ্গারে বিভিন্ন ধরনের পোশাক ঝুলিয়ে রাখা হয়েছে। সেখান থেকে বিদ্যালয়ের কিছু দরিদ্র  শিক্ষার্থী তাদের প্রয়োজনীয় পোশাক নিয়ে ব্যবহার করতে পারছে। বিদ্যালয়ের কিছু অভিভাবক ও শিক্ষার্থী ওই দেয়ালে পোশাক রেখে যাচ্ছে। সুবিধাবঞ্চিত ও অভাবগ্রস্থ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও পরিধেয় কাপড় সরবরাহের জন্য এই বিদ্যালয়ের শিক্ষক সুমনা আক্তার শিমু মহৎ এ উদ্যোগ নিয়েছেন। মানবতার এই দেয়াল সবসময়ই চালু থাকবে বলে তিনি জানান।  এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই মানবিক আদর্শে উজ্জীবীত হতে পারবে। সেই সাথে কচিকাঁচাদের মধ্যে লুকায়িত সুপ্ত প্রতিভা প্রস্ফুটিত হয়ে মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে - এ লক্ষ্যেই সংগঠনটি সৃষ্টি করেছেন শিক্ষক সুমনা আক্তার শিমু। তার এ ব্যতিক্রমি ও মহতী উদ্যোগের প্রতি সমর্থন জানাতে অনেকেই সহযোগীতার হাত প্রসারিত করছেন। এরই ধারাবাহিকতায় শিক্ষিক কৃষ্ণা পৈইত ও ছোট্টমণি সর্গও মানবতার দেদিপ্যমান শিক্ষক সুমনা আক্তার শিমুর হাতে অব্যবহৃত পোষাক তুলে দেন। অপরদিকে, সংগঠনটির মহৎ উদ্দেশ্যগুলোকে স্বাগত জানিয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং সচেতনমহলসহ এলাকাবাসী এ সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...