মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

শামছুর রহমান শিশির/ফারুক হাসান কাহার : ‘মাদক মুক্ত সমাজ ও জাতি গঠনই আমাদের লক্ষ’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারী ২০১৭ উপলক্ষে আজ শনিবার শাহজাদপুরে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও প্রগতি সংঘের সহযোগিতায় পৌরসদরের প্রগতি সংঘ কার্যালয় থেকে মাদক বিরোধী র‌্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই শেষ হয়। প্রগতি সংঘের সভাপতি এনামুল হাসান মোজমালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এএম আব্দুল আজীজ, রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, মাদকাশক্তি নিরাময় কেন্দ্র (ডিটিসি) এর নির্বাহী পরিচালক কামরুজ্জামান শাহীন, প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আসলাম হোসেন প্রমূখ। বক্তারা বলেন, ‘দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে মাদক মুক্ত জাতি গঠনের কোন বিকল্প নেই। যে কোন মূল্যে মাদকের ভয়াবহ বিস্তার ও কড়াল গ্রাস থেকে শাহজাদপুরকে রক্ষা করতে সংশ্লিষ্টদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সেইসাথে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপরও বক্তারা গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...