বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : জঙ্গিবাদ, সন্ত্রাস, মৌলবাদ ও রাজাকারমুক্ত সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার সুদীপ্ত শপথ নিয়ে উৎসব মুখর পরিবেশে দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ রোববার শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ দিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বণি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় মডেল পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৮টায় হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বয়স্কাউট, গার্ল-গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সম্মিলিত কুজকাওয়াজের সালাম গ্রহণ করেন। পরে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও কিন্ডার গার্টেন এর ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করেন। সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের এক বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১১টায় হাইস্কুল মাঠের মুক্ত মঞ্চে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র নাসির উদ্দিন (ভারপ্রাপ্ত) মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, মুক্তিযোদ্ধা কমান্ডার খালেকুজ্জামান খান, ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল, নেয়ামুল ওয়াকিল খান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার, থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমুখ। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি হাসিবুর রহমান স্বপন। এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় আওয়ামীলীগ, বিএনপি, জাসদ, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পৃথকভাবে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...