সোমবার, ২৩ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : আজ শুক্রবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ভাষা আন্দোলনে শহিদ ভাষা সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন, সর্বস্তরে বাংলা ভাষা চালুর প্রত্যয় নিয়ে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো শহিদ মিনারে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি, প্রভাত ফেরি, চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। রাত ১২ টা ১ মিনিটে স্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর সূচনা ঘটে। সকাল ৭ টায় শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ মিনার প্রাঙ্গণ থেকে প্রভাত ফেরি বের হয় এবং পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রভাত ফেরি শেষে হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর মাজার ও মখদুমিয়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে ভাষা সৈনিক আলী আজমল (বুলবুল) এর সমাধিস্থলে শাহজাদপুর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক ও স্বায়ত্বশাষিত সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, বিশিষ্ট শিক্ষাবিদ এএম আব্দুল আজীজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। সকাল ৮ থেকে বেলা ১১ টায় পর্যন্ত শাহজাদপুর সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আবৃত্তি, নৃত্য, নাটক ও সংগীত পরিবেশন করেন উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মডেল হাই স্কুল মাঠে ৩ দিন ব্যাপি বই মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে দিনব্যাপি নানা কর্মসূচি পালন করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...