শনিবার, ২১ মার্চ ২০২৬
সোমবার (২২ ফেব্রুয়ারি) শাহজাদপুরের দরগাহপাড়ায় হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) ও হযরত মাওলানা জালাল উদ্দিন রূমী (রহ.) এর মহান ওস্তাদজী শাহানশাহে তরিকত আউলিয়াকুল শিরমণি জগৎ বরেণ্য সুফী সাধক হযরত শাহ শামসুদ্দীন তাবরেজি (রহ.) এর বাৎসরিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী উক্ত ওরশ শরীফে প্রধান অতিথি করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য, শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন ছাহেবকে। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে উক্ত ওরশ শরীফে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করবেন হযরত মাওলানা হাফেজ জুনায়েত হোসেন ফারুকী ছাহেব, ময়মনসিংহ। ছদরে মাহফিল খাদেমে মিল্লাত সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ্ ওয়ারেছী পীর ছাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান স্পেশাল পিপি এসএ হামিদ লাবলু, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু ও ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাজমুল হোসেন প্রমূখ। উক্ত ওরশ শরীফ উপলক্ষে কাল রোববার বাদ আছর গিলাফ মিছিল ও বাদ এশা গিলাফ চড়ানো অনুষ্ঠিত হবে। এছাড়া, মহান ওস্তাদজী হযরত শাহ শামসুদ্দীন তাবরেজি (রহ.) এর উক্ত বাৎসরিক ওরশ শরীফে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করবেন মখদুমিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আলী আকবর ছাহেব, সহকারী ইমাম মাওলানা সৈয়দ আবু বক্কর সিদ্দিক ছাহেব, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম ছাহেব, হাফেজ মাওলানা শাহাদৎ হোসেন মুক্তারী ছাহেবসহ স্থানীয় ওলামায়ে কেরামগন। মহান ওস্তাদজীর উক্ত বাৎসরিক ওরশ শরীফের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন ওরশ শরীফ এন্তেজামিয়া কমিটি। ইতমধ্যেই উক্ত ওরশ শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তগন শাহজাদপুরে আসতে শুরু করেছেন।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

অর্থ-বাণিজ্য

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...