রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে ভেজাল গো-খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, আজ বৃহস্পতি (২২এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সাংবাদিকরা উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের মোঃ চাঁদ বাবুর গোডাউন ঘরে গিয়ে তারা বিভিন্ন জ্বালানী জাতীয় দ্রব্য দিয়ে ভুষি বানাতে দেখতে পায়। পরে শ্রমিকদের সাথে কথা বলে জানতে পারে, পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের জামাত আলীর ছেলে বদিউজ্জামান (বদি) (৩৮) দীর্ঘদিন যাবত চাঁদবাবুর গোডাউন ঘর ভাড়া নিয়ে এই অবৈধ ভেজাল ভুষি তৈরী করছে। বিষয়টি তৎক্ষনাৎ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমানকে অবহিত করে, তিনি উপজেলা ভেটেরিনারী ইন্সপেক্টর ডাঃ মীর কাওছার হোসেনকে ঘটনাস্থলে দ্রুত পাঠান। ডাঃ মীর কাওছার হোসেন উক্ত ভুষির গোডাউনে এসে পরিক্ষা নীরিক্ষা শেষে জানান, উপস্থিত উপাদান গুলো কোন ভাবেই গবাদী পশুকে খাওয়ানোর উপযোগী নয়। তিনি আরো জানান, ভুষির বস্তার গায়ে অবশ্যই কোন কোন উপাদান রয়েছে ও প্রস্তুত এবং উত্তীর্নের তারিখ লেখা থাকতে হবে। এই গোডাউনে যে সকল জিনিস রয়েছে সেগুলো গবাদি পশুকে খাওয়ানো হলে পশুগুলো নিশ্চিত জটিল ও কঠিন রোগে ভুগবে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন, এসময় তার সাথে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক রুবেল হোসেন সহ থানা পুলিশের একটি দল ছিল। পরে তিনি অভিযান চালিয়ে পোরজনা বাজারে বদিউজ্জামানের(বদি) মালিকানাধীন আরো একটি ভেজাল ভুষির গোডাউনের সন্ধান পান। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মৎস্য ও গবাদি পশুর খাদ্য নিয়ন্ত্রণ আইনে ভেজাল ভুষি উৎপাদনের দায়ে বদিউজ্জামান(বদি)কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...