মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে আয়োজিত ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব গত বুধবার মধ্যে রাতে শেষ হয়েছে। ৩ দিনব্যাপী এ উৎসবে কাছারিবাড়ি প্রাঙ্গণ রবীন্দ্র ভক্ত অনুরাগীদের মিলন মেলায় পরিণত হয়। প্রচন্ড গরম উপেক্ষা করে হাজারও ভক্ত, অনুরাগী, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের পদচারনায় মুখরিত ছিল কবিগুরুর স্মৃতিবিজড়িত কাছারিবাড়ি অঙ্গন। সমাপনী দিনের মূল আকর্ষণ ছিল রবীন্দ্র স্মারক প্রবন্ধ পাঠ ও আলোচনা। বিকেল ৫ টায় রবীন্দ্র কাছারিবাড়ি অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হোসাইন রেজা। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল হাসান। এতে ‘রবীন্দ্র মনোজগতে লোক সাহিত্য ও লোক সংগীতের বিস্তার প্রসঙ্গে’ শীর্ষক রবীন্দ্র স্মারক প্রবন্ধ পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল খালেক। উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. আব্দুল আলিম, সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মর্তুজ আলী ও ঢাকা সরকারি মহিলা ইডেন কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক নাজিয়াত মালিথা বৃষ্টি। আলোচনা সভা শেষে রাতে নাটক ‘পোষ্টমাষ্টার’ মঞ্চস্থসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ। শেষে ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জন্মজয়ন্তীর উদযাপন কমিটির সদস্য সচিব ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব। উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ২৫, ২৬ ও ২৭ এ ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মোৎসবের আয়োজন করা হয়। রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের যবনিকা ঘটলেও সপ্তাহব্যাপী রবীন্দ্র মেলা আরও জমে উঠেছে। মেলায় সব ধরনের ক্রেতাদের ভীড় উপচে পড়ে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস

সিরাজগঞ্জ জেলার সংবাদ

মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস

সিরাজগঞ্জের কাজিপুরে ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভেতরে চালানো হচ্ছে পাঠদান কার্যক্রম...

অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির

খুব শিগগিরই মেশিনটির মাধ্যমে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে দীর্ঘদিন প্যাকেটবন্দি থাকার পর অবশেষে ব্য...

জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?

অপরাধ

জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?

শাহজাদপুর সংবাদ ডটকম রিপোর্ট ঃ শাহজাদপুরের দুই সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে দুই দফা গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে র‌...