বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ আজ সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলার নুকালী ব্রীজের কাছে অস্ত্রের মুখে ব্যাবসায়ীকে জিম্মি করে নগদ সাড়ে ১২ লাখ টাকা ও দেড় লাখ টাকার চেক ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা বগুড়া - নগরবাড়ি মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এঘটনায় শাহজাদপুর থানা পুলিশ ৩ মহিলাকে আটক করেছে। এরা হলেন, নুকালী গ্রামের সিরাজের ২ স্ত্রী হাসিনা বেগম (২০) ও জলি খাতুন (২৪)। হারুনের মা হাওয়া বেগম (৪৫)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাঘাবাড়ি নৌ বন্দর এলাকায় অবস্থিত শেলাচাপরি গ্রামের জ্বালানী তেল ব্যবসায়ী শাহিন সরকারের মেসার্স লায়লা এন্টারপ্রাইজ নামের ব্যাবসায়িক প্রতিষ্ঠানের ম্যানেজার কবির হোসেন বাঘাবাড়ি থেকে মটরসাইকেল যোগে শাহজাদপুরের দ্বারিয়াপুরের বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকে জমা দিতে নগদ ১২ লাখ টাকা ও দেড় লাখ টাকার চেক নিয়ে রওনা দেয়। নুকালী ব্রীজের উত্তরের ঢালে এসে পৌছালে তার মটরসাইকেলের গতিরোধ করে ৬/৭ জন দূর্বৃত্ত ধারালো ও আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ব্যাগে রাখা টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। ম্যানেজার কবির হোসেন জানায় ছিনতাইকারীদের মধ্যে তিনি দুজন কে চিনতে পেরেছেন। এরা হলেন, নুকালী গ্রামের বিশার ছেলে সিরাজ (৩৫) ও শফির ছেলে হারুন ওরফে বাবলা (৩০)। এঘটনায় শাহজাদপুর থানা পুলিশ হারুনের মা হাওয়া বেগম ও সিরাজের ২ স্ত্রী হাসিনা বেগম ও জলি খাতুনকে আটক করেছেন। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক বলেন, আসামীদের গ্রেফতার ও টাকা উদ্ধারে একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, অচিরেই তাদের গ্রেফতার করা সম্ভব হবে। এব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...