মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
‘শেখ হাসিনা’র দর্শন কৃষকের উন্নয়ন’ এ শ্লোগানকে সামনে রেখে শাহজাদপুর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের লক্ষে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা খাদ্য শষ্য সংগ্রহ মনিটরিং কমিটির আয়োজনে লটারির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক ১ হাজার ৪’শ ১৫ জন কৃষক নির্বাচন করা হয়। জানা গেছে, শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ৮ হাজার ৫’শ ১ জন কৃষকেরা সরকারের কাছে ধান বিক্রয়ের জন্য এ লটারিতে অংশ নেন। ২৬ টাকা কেজি দরে প্রতিজন কৃষকের কাছ থেকে ৩ মেট্রিকটন করে মোট ৪ হাজার ২’শ ৪৫ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, সিরাজগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদুর রহমান, শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, রূপবাটি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার প্রমূখ। শাহজাদপুর উপজেলা খাদ্য শষ্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও ইউএনও শাহ মোঃ শামসুজ্জোহা জানান, ‘প্রকৃত কৃষকেরা যাতে ন্যায্যমূল্যে সরকারের কাছে ধান বিক্রি করতে পারে, সেজন্যই স্বচ্ছতা নিশ্চিতে প্রকৃত কৃষকের কাছ থেকে আবেদন নিয়ে সরকারি বরাদ্দ মোতাবেক লটারির মাধ্যমে ১ হাজার ৪’শ ১৫ জন কৃষক নির্বাচিত করা হলো।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা