রবিবার, ২২ মার্চ ২০২৬
শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া নতুন বাজার এলাকার আল্লেক মোল্লার পুত্র নুর ইসলামের বাড়ীতে বিয়ের দাবীতে গত দুইদিন ধরে লাগাতার অনশন করছে জামিরতা ঘোষপাড়া গ্রামের আমোদ আলী শিকদারের মেয়ে সুমী খাতুন (১৫) । সরে জমিনে ঘুরে জানা যায়, গত ১ বছর ধরে গার্মেন্টস কর্মি সুমী খাতুনের সাথে কলেজ ছাত্র নুর ইসলামের সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর জের ধরেই নুর ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে সুমীর সাথে একাধিকবার শারীরীক সম্পর্ক গড়ে তোলে। শুধু তাই নয় নুর ইসলাম যমুনা তীরের ভাটপাড়া বাড়ীতে মাঝে মধ্যেই সুমীকে নিয়ে অবস্থান করত। বিষয়টি কিছুদিনপূর্বে এলাকবাসী টের পেয়ে দুজনকে হাতে নাতে আটক করে। পরে পরিস্থিতি বেগতিক দেখে কৌশলে পিছন বাড়ী দিয়ে সুমীকে পালিয়ে যেতে সহায়াতা করে। বিষয়টি সুমীর পরিবার অবগত হলে নুর ইসলামকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে । নুর ইসলাম সুমীর নিকট নগদ অর্থ ও স্বর্ণের গহনা দাবী করে। নুর ইসলামের কথামত সুমী বাবার বাড়ী থেকে লক্ষাধিক নগদ অর্থ গহনা নিয়ে গত ৩মে নুর ইসলামের বাড়ীতে যায়। সেখানে নুর ইসলাম কিছুক্ষণ অবস্থান করতে থাকে। এক পর্যায়ে কৌশলে বাড়ীর সব দরজায় তালা লাগিয়ে নুর ইসলাম বাড়ী থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে প্রেমিকা সুমী খাতুন জানান, নুর ইসলাম বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নুর ইসলাম বিভিন্ন স্থানে নিয়ে অসংখ্যবার তাকে ধর্ষন করেছে। বর্তমানে সে দুই মাসের গর্ভবতি । নুর ইসলাম তাকে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে বলে সাংবাদিকদের জানান। এদিকে স্থানীয়রা নুর ইসলাম সম্পর্কে জানান, নুর ইসলাম ইতিপূর্বেও কয়েকটি নারী কেলেংকারির সাথে জড়িত ছিল। নুর ইসলাম নিজ বাড়ীতে নুর প্রাইভেট এডেকুশেন সেন্টার খুলে অসংখ্য ছাত্রীকে যৌন নির্যাতন করেছে। এ ব্যাপারে সুমী খাতুনের দাদী জানান, নুর ইসলাম তার নাতনী সুমীকে বিয়ে করার কথা বলে বিভিন্ন জায়গা বেড়াতে নিয়ে শারীরীক সম্পর্ক গড়ে তুলেছে। তার নতনীর গর্বে শিশু বাচ্চা রয়েছে। নুর ইসলাম নিজে ও তার বাবা -মায়ের অনুপস্থিতি থাকায় প্রেমিকা সুমী বিয়ের দাবী নিয়ে অনশন চালিয়ে যাচ্ছে। বিয়ে না করা পর্যন্ত এ অনশন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সুমী । এ ব্যাপারে টেলিফোনে প্রেমিক নুর ইসলাম জানান, সুমী নামক কোন মেয়েকে তিনি চেনেননা। এটা ষড়যন্ত্র বলেই দাবীকরছে নুর ইসলাম। তবে স্থানীয়রা একের পর এক নারী কেলেংকারী ঘটনায় নুর ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)