পাখি সংরক্ষণে সকলে এক সঙ্গে কাজ করি এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। শনিবার সকালে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে উপজেলা চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন দি বার্ড সেফটি হাউজের উদ্যোগে নানান কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ।
দি বার্ড সেফটি হাউজের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আশিকুর হক দিনার, গোলাম ছোরয়ার ও আব্দুল সালাম।
এ সময় বক্তরা পরিযায়ী পাখির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, পাখি যেমন মানুষের মনের খোরাক মেটানো একটি গুরুত্বপূর্ণ উপকরণ, তেমনি প্রকৃতিতে পাখি সৃষ্টি করে সৌন্দর্য বাড়ায়। আর তাই আমাদের পরিযায়ী পাখি সংরক্ষণে ও পাখির নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
দি বার্ড সেফটি হাউজের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন বিশ্বাস বলেন, আমাদের পাশাপাশি বাংলাদেশ জীববৈচিত্র্য ও সংরক্ষন ফেডারেশন কাজ করায় আমাদের দেশে কয়েক বছর ধরেই পরিযায়ী পাখির ব্যাপারে জনসচেনতা বেড়েছে। আগে এসব পাখি শিকার করে বিক্রি করা হত। এখন তা কমেছে। এদের আবাসস্থলগুলো রক্ষা করা গেলে অনেক পাখি এখানে থেকে যেত।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য এছাড়াও দি বার্ড সেফটি হাউজ'র সদস্য ইয়াকুব আলী, সাজিদ মুন ও শহিদুল ইসলাম জীবন প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
স্বাস্থ্য
নাসিমের করোনা নেগেটিভ
